ঢাকা | বঙ্গাব্দ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা -২০ ধামরাই আসনে প্রচারণায় বিএনপির প্রার্থী তমিজ উদ্দিন এগিয়ে

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 8, 2026 ইং
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে  ঢাকা -২০ ধামরাই আসনে প্রচারণায় বিএনপির প্রার্থী তমিজ উদ্দিন এগিয়ে ছবির ক্যাপশন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা -২০ ধামরাই আসনে প্রচারণায় বিএনপির প্রার্থী তমিজ উদ্দিন এগিয়ে
ad728
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে  ঢাকা -২০ ধামরাই আসনে প্রচারণায় বিএনপির প্রার্থী তমিজ উদ্দিন এগিয়ে 

রনজিত কুমার পাল (বাবু) 
সিনিয়র রিপোর্টার-

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন ১৯৩ 
ঢাকা -২০(ধামরাই) আসনে দিন- রাত বাড়ি বাড়ি গিয়ে  ধানের শীষের ভোট প চেয়ে, পথসভা,মিছিল,  লিফলেট বিতরণ, মাইকিং অব্যাহত রেখেছে ধামরাই পৌরসভাসহ উপজেলার ১৬টি ইউনিয়নের সকল ওয়ার্ড পাড়া মহল্লায় ব্যস্ত সময় পার করছে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। 
শক্তিশালী  প্রতিদ্বন্দ্বী না থাকায়, অধিক ভোটারের উপস্থিতিতে বড় ব্যবধানে বিজয় প্রত্যাশা করছে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব তমিজ উদ্দিন।

ধামরাই উপজেলার ১৬ টি ইউনিয়ন ও একটি পৌরসভায়,১৪৭ টি কেন্দ্রে ৩,৭৬,৬৩৯ জন ভোটার রয়েছে।

এখানে মোট ৬ জন প্রার্থী থাকলেও বিএনপি'র বিরুদ্ধে শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকায়, বিএনপি প্রার্থী তমিজ উদ্দীন বড় ব্যবধানে বিজয়ের প্রত্যাশা।

বিভিন্ন এলাকায় প্রতিদিন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মী সমর্থকদের নিয়ে  জনসংযোগ করে ব্যস্ত সময় পার করছেন তিনি। 

সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে সর্বমহলের সাথে আলাপ-আলোচনা মতবিনিময় সভা অনুষ্ঠানে নির্বাচনী প্রচারণা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন সেখানে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে যাচ্ছেন। 

 ধামরাই বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির উদ্যোগে আলোচনা সভায় বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব তমিজ উদ্দিন বলেন, চাঁদাবাজ, দখলবাজ, মাদক ব্যবসায়ীদের এলাকা ছাড়ার পরামর্শ পরামর্শ রইল। তা না হলে, ১২ ই ফেব্রুয়ারি নির্বাচনের পর তাদের অবস্থান হবে,  হাসপাতালে না হয় জেলখানায়। 
এ'সময় উপস্হিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম,ধামরচ পৌর বিএনপি'র ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান আতিক, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ- অর্থ দপ্তর সম্পাদক আরিফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিএনপি বিশ্বাস করে ক্ষমতার উৎস জনগণ: তারেক রহমান

বিএনপি বিশ্বাস করে ক্ষমতার উৎস জনগণ: তারেক রহমান