প্রিন্ট এর তারিখঃ Jun 5, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 5, 2026 ইং
রূপগঞ্জের দুই সহোদর আড়াইহাজারের নানা বাড়ির পুকুরের পানিতে ডুবে মৃত্যু

রূপগঞ্জের দুই সহোদর আড়াইহাজারের নানা বাড়ির পুকুরের পানিতে ডুবে মৃত্যু
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার কেরাবো এলাকার চাদর ব্যবসায়ী সিদ্দিকুর রহমানের দুই ছেলে আকিবুল ইসলাম(১১) ও সাফুয়ান ইসলাম(৭) পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। ৪জুন বৃহস্পতিবার দুপুরে মায়ের সঙ্গে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার হাইজাদি ইউনিয়নের কলাগাছিয়া মধ্যপাড়া এলাকার নানা তাইজুল ইসলামের বাড়িতে বেড়াতে গিয়ে তারা ফুটবল খেলতে শুরু করে। একপর্যায়ে ফুটবল পাশের পুকুরে পড়ে যায়। পরে ফুটবল তুলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আকিবুল ইসলাম কাঞ্চন পৌরসভার কেরাবো মাদ্রাসায় হাফেজী ও সাফুয়ান ইসলাম কেরাবো কিন্ডারগার্টেনের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
আড়াইহাজার থানার ওসি সবজেল হোসেন বলেন, দুই সহোদরের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ 69Bangla Tv