প্রিন্ট এর তারিখঃ Jun 5, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 4, 2026 ইং
৩০০ ফিট সড়কে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিক নিহত

পূর্বাচলের ৩০০ ফিট সড়কে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিক নিহত
রূপগঞ্জ( নারায়ণগঞ্জ)সংবাদদাতা
পূর্বাচল উপশহরের ৩০০ ফিট সড়ক নামে পরিচিত কুড়িল- কাঞ্চন সেতু সড়কের আলমপুর এলাকায় গতকাল ৪ জুন বৃহস্পতিবার বিকেলে ঢাকাগামী অজ্ঞাত প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিক লি চং ইয়ং (৪৮) নিহত হয়েছেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকরা তার মৃত্যু নিশ্চিত করেছেন। লি চং ইয়ং নরসিংদীর মাধবদী উপজেলার বাগানবাড়ী এলাকার একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন। সেখানে স্কুটি চালিয়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ 69Bangla Tv