
রূপগঞ্জে র্যাবের অভিযানে মদ ও গাঁজাসহ যুবক গ্রেফতার
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
র্যাব-১১ এর সদস্যরা নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের পূর্বপাড়া গ্রামে গতকাল ৫আগষ্ট বুধবার অভিযান চালিয়ে মো: ইয়াছিন মিয়া (২৬) নামের এক যুবককে বিভিন্ন ব্র্যান্ডের ১০২ বোতল বিদেশি মদ ও ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে। সে চাঁদপুর জেলার দক্ষিণ মতলব থানার দক্ষিণ ডিঙ্গাভাঙ্গা এলাকার কামাল মিয়ার ছেলে। মো: ইয়াছিন মিয়া দীর্ঘদিন ধরে গোলাকান্দাইল পূর্বপাড়া গ্রামে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল। তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-১১ লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর সদস্যরা এ অভিযান পরিচালনা করে।
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, এঘটনায় রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে