প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 25, 2026 ইং
সরকারি মুড়াপাড়া কলেজে চারা গাছ বিতরণ ও বৃক্ষরোপন

সরকারি মুড়াপাড়া কলেজে চারা গাছ বিতরণ ও বৃক্ষরোপন
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
লাগাই গাছ হাতে হাতে, সবুজ করি বিশ্বটাকে- এ প্রতিপাদ্যকে সামনে রেখে গোটা দেশের মতো নারায়ণঞ্জের রূপগঞ্জ উপজেলার সরকারি মুড়াপাড়া ডিগ্রি কলেজে বিভিন্ন জাতের চারাগাছ বিতরণ ও বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে। গত ২১আগষ্ট শুক্রবার সরকারি মুড়াপাড়া ডিগ্রি কলেজে আয়োজিত চারাগাছ বিতরণ ও বৃক্ষরোপন উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ বেতারের উপ-মহাপরিচালক সায়েদ মোস্তফা কামাল, অ্যাসোসিয়েশন অফ রেডিও লিসনার্স ক্লাবের সভাপতি ও সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ শাহাদত হোসেন, প্রকৌশলী মোঃ মনজুরুল আলম রিপন, সাজ্জাদ হোসেন রিজু, সোহেল রানা হৃদয়, এইচটি তাজুল ইসলাম, আবু হায়াত কামাল মুরাদ, রূপগঞ্জ নেশামুক্ত বেতার শ্রোতা সংঘের সভাপতি মোঃ ওসমান গণি, সাধারণ সম্পাদক এস এম শাহীন, সরকারি মুড়াপাড়া ডিগ্রি কলেজের প্রভাসক মোঃ মিয়াজ উদ্দিন, শ্রোতাবন্ধু ওমর ফারুক, সৈয়দ সাইফুর রহমান রিপন, আক্তার হোসেন মোল্লা, মোঃ ইমান আলী, শরীফ আহমেদ, সাদেক হোসেন ও আলম মিয়া প্রমুখ।
সভায় বক্তারা বলেন, পরিচ্ছন্ন পরিবেশ শুধু সৌন্দর্যের প্রতীক নয়, বরং সুস্থ ও নিরাপদ জীবনের অন্যতম পূর্বশর্ত। তাই পরিবেশ পরিচ্ছন্ন রাখা, বর্জ্য নির্ধারিত স্থানে ফেলা এবং সবুজায়ন বৃদ্ধির মাধ্যমে পরিচ্ছন্ন, সবুজ ও বসবাসযোগ্য দেশ গড়ে তুলতে সকলের এগিয়ে আসা ও সহযোগিতার প্রয়োজন।
পরে সরকারি মুড়াপাড়া ডিগ্রি কলেজের শিক্ষার্র্থী ও পথচারীদের মধ্যে গাছের চারা বিতরণ ও কলেজ প্রাঙ্গনে ফুল, ফলদ এবং ঔষধী গাছসহ বিভিন্ন জাতের গাছের চারা রোপনের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ 69Bangla Tv