প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 25, 2026 ইং
মহেশখালীতে চোলাই মদসহ যুবক গ্রেপ্তার, ২ মাসের কারাদণ্ড

মহেশখালীতে চোলাই মদসহ যুবক গ্রেপ্তার, ২ মাসের কারাদণ্ড
আবদুর রহমান কক্সবাজার মহেশখালী প্রতিনিধি।
কক্সবাজারের মহেশখালীতে অভিযান চালিয়ে দেশীয় তৈরি চোলাই মদসহ সেলিম মিয়া (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ভ্রাম্যমাণ আদালত। অপরাধ স্বীকার করায় তাঁকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) উপজেলার কুতুবজোম ইউনিয়নের বুজুরোক বাজার এলাকায় এই মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদ।
দণ্ডপ্রাপ্ত সেলিম মিয়া কুতুবজোম ইউনিয়নের সোনা মিয়ার ছেলে।
প্রশাসন সূত্রে জানা যায়, বুজুরোক বাজার এলাকায় অভিযান পরিচালনাকালে সেলিম মিয়াকে চোলাই মদসহ নেশাগ্রস্ত অবস্থায় আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিয়মিত ইয়াবাসহ নানা মাদক সেবনের কথা স্বীকার করেন। পরবর্তীতে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাঁকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও মেয়াদের সাজা প্রদান করা হয়।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদ জানান, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ 69Bangla Tv