প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 30, 2026 ইং
ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব, আসন্ন দুর্গা পূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব, আসন্ন দুর্গা পূজা উপলক্ষে ধামরাই বড় বাজার মন্দিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
রনজিত কুমার পাল সিনিয়র রিপোর্টার-
রাজধানী ঢাকার অদূরে ঢাকা জেলার ধামরাই উপজেলার পৌর শহরের প্রাণকেন্দ্র বড় বাজার মহল্লায় পাঁচ শত বছরের সুপ্রাচীন ধর্মীয় প্রতিষ্ঠান সার্বজনীন শ্রীশ্রী দুর্গা মন্দির পরিচালনা কমিটির আয়োজনে আসন্ন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন ও আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে জরুরি প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ আগষ্ট) রাতে ধামরাই বড় বাজার দুর্গা নাট মন্দির প্রাঙ্গণে বড় বাজার দুর্গা মন্দির পরিচালনা কমিটির সভাপতি ডা: অজিত কুমার বসাক এর সভাপতিত্বে ও কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক রনজিত কুমার পালের সঞ্চালনায় যথাসময়ে শুরু হয়।
সভায় আলোচনায় অংশ গ্রহণ করেন কমিটির সভাপতি ডা: অজিত কুমার বসাক, সাধারণ সম্পাদক সাংবাদিক রনজিত কুমার পাল, যুগ্ন সাধারণ সম্পাদক পুলক পাল,কোষাধ্যক্ষ শ্যাম গোপাল পাল, কর্মকর্তা ও মন্দিরের পুরোহিতমানিক লাল গোস্বামী, কর্মকর্তা বিবেক পাল প্রিতম পালসহ অন্যান্যরা।
ধর্মীয় ভাবগাম্ভীর্যের সহিত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে জন্মাষ্টমী উৎসবের বর্ন্যাঢ্য শোভাযাত্রায় অংশ গ্রহণ ও শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন করার প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহন করার জন্য সভাস্হ সকলেই মতামত প্রদান করেন।
এ'সভায় কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক রনজিত কুমার পাল এসএসসি পরীক্ষা-২০২৬ এ গোল্ডেন জিপিএ -৫ প্রাপ্ত সদ্য সমুজ্জ্বল কুন্ডু ও জিপিএ -৫ প্রাপ্ত প্রথমা পালসহ এ মন্দির আওতাধীন এলাকায় এবারের এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সহিত উত্তীর্ণ সকলকে অভিনন্দন জানিয়ে এবং সকলের সুন্দর ও উজ্জ্বল
ভবিষ্যৎ কামনায় ধন্যবাদ ও শুভকামনা প্রস্তাব আনেন,উক্ত প্রস্তাবটি সভাস্হ সকলের সর্বসম্মতিক্রমে গৃহীত হয় এবং প্রত্যেককে আগামী দুর্গাপূজার মহাষ্টমী অথবা মহানবমী রাতে আনুষ্ঠানিক ভাবে পুরস্কৃত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
মন্দির কমিটির সভাপতি ডা: অজিত কুমার বসাক মহোদয়কে ধর্মীয় ও সামাজিক কাজে বিশেষ অবদানের জন্য মন্দির পরিচালনা কমিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ 69Bangla Tv