প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 1, 2026 ইং
ধামরাইয়ে যশোমাধব মন্দিরে বাৎসরিক তেরাবেড়া উৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্যের সহিত সাড়ম্বরে উদযাপিত

ধামরাইয়ে যশোমাধব মন্দিরে বাৎসরিক তেরাবেড়া উৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্যের সহিত সাড়ম্বরে উদযাপিত
রনজিত কুমার পাল সিনিয়র রিপোর্টার-
ঢাকার ধামরাইয়ে চারশত বছরের সুপ্রাচীন ধর্মীয় প্রতিষ্ঠান শ্রীশ্রী যশোমাধব দেবের মন্দিরে উক্ত মন্দির পরিচালনা কমিটির নানা আয়োজনে বাৎসরিক তেরাবেড়া উৎসব -২০২৬ পূর্ণার্থী ভক্তবৃন্দের উপস্থিতি ধর্মীয় ভাবগাম্ভীর্যের সহিত উৎসবমুখর আনন্দঘন শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হচ্ছে।
পঞ্জিকা মতে ভাদ্র তথা পবিত্র ঋষিকেশ মাসের ১৩তম তিথি উপলক্ষে শ্রী শ্রী যশোমাধব দেবের পবিত্র প্রাঙ্গণে পরম শ্রদ্ধা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হচ্ছে ঐতিহ্যবাহী তেরাবেড়া উৎসব-১৪৩৩ বঙ্গাব্দ /২০২৬ খ্রীস্টাব্দ।
শাস্ত্রীয় বিধান অনুযায়ী, এই পরম পুণ্য তিথিতে শ্রীবিষ্ণুর দর্শন লাভ করলে সকল পাপের বিনাশ ঘটে এবং অক্ষয় পুণ্য অর্জিত হয়। এই বিশ্বাসকে হৃদয়ে ধারণ করে প্রতিবছরের ন্যায় এবারও হাজারো ভক্তের পদার্পণে মুখরিত হয়ে উঠেছে শ্রীশ্রী যশোমাধব দেবের শ্রীঅঙ্গন।
বেরাবেড়া উৎসব অনুষ্ঠানে সকাল থেকে দুপুর অবধি হাজারো পূর্ণার্থী ভক্তবৃন্দের পদার্পণে মুখরিত হয়ে উঠেছে মাধব অঙ্গন।
আজ ১৩ ভাদ্র(পঞ্জিকা মতে) সোমবার (৩১ আগষ্ট) সন্ধ্যায় শুরু হয়ে রাত অবধি ধামরাই কায়েতপাড়াস্হ ঐতিহাসিক যশোমাধব দেবের মন্দির প্রাঙ্গণে শ্রী শ্রী রাধাকৃষ্ণের পরম মধুর অষ্টকালীন লীলা কীর্তন পালা" পরিবেশন হয়েছে।
অষ্টকালীন লীলাকীর্তন পালা পরিবেশন করেছেন শ্রী মিঠুন চক্রবর্তী।
এ'সময় উপস্থিত ছিলেন শ্রীশ্রী যশোমাধব মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শ্রী সুকান্ত বনিক,কোষাধ্যক্ষ রতন পাল,
অফিস সেক্রেটারি সাংবাদিক রনজিত কুমার পাল,সাংগঠনিক সম্পাদক শ্রী সমীর বরন সরকার সহ অন্যান্য কর্মকর্তা -সদস্যবৃন্দসহ আগত হাজারো পূর্ণার্থী ভক্তবৃন্দ।
উল্লেখ্য- তেরাবেড়া উৎসব উদযাপন উপলক্ষে অনেক পূর্ণার্থী ভক্তবৃন্দ রাত্রি যাপন করেবে যশোমাধব দেবের পবিত্র অঙ্গনে।মন্দির পরিচালনা কমিটির পক্ষ আগত পূর্ণার্থী ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরন করা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ 69Bangla Tv