প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 3, 2026 ইং
উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক কমিটি গঠিত, সোহেল রানা আহ্বায়ক ও সাইফুল ইসলাম সদস্য সচিব

ধামরাই উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক কমিটি গঠিত, সোহেল রানা আহ্বায়ক ও সাইফুল ইসলাম সদস্য সচিব
রনজিত কুমার পাল সিনিয়র রিপোর্টার-
সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ঐক্য সুদৃঢ়করণ এবং ধামরাইয়ে অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করার লক্ষ্যে ধামরাই উপজেলা প্রেসক্লাবের আসন্ন দ্বি-বার্ষিক নির্বাচনের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহন ও বাস্তবায়নের জন্য ধামরাই উপজেলা প্রেসক্লাবের একটি নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ২.৩০ ঘটিকায় দৈনিক যুগান্তর পত্রিকার স্বনামধন্য ধামরাই উপজেলা প্রতিনিধি ও ধামরাই উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শামীম খানের সভাপতিত্বে
অনুষ্ঠিতব্য ধামরাই উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা ও মতবিনিময় সভায় উপস্থিত সকল সদস্যের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী এই কমিটি ঘোষণা করা হয়।নবগঠিত এই কমিটিতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অভিজ্ঞ ও সক্রিয় সাংবাদিকদের দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটিতে দৈনিক জনকণ্ঠের ধামরাই প্রতিনিধি মো. সোহেল রানাকে আহ্বায়ক এবং দি মিরর নিউজ-এর স্টাফ রিপোর্টার মো. সাইফুল ইসলামকে সদস্য সচিব হিসেবে নির্বাচিত করা হয়েছে।
এছাড়া কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন আগামীর সময়-এর ধামরাই প্রতিনিধি ইমরান খান এবং দৈনিক সন্ধ্যাবাণীর আব্দুল সামাদসহ ৬ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠিত হয়।
সাধারণ সভা ও মতবিনিময় সভায় বক্তারা বলেন, ধামরাইয়ে কর্মরত সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে স্থানীয় সমস্যা ও উন্নয়নমূলক চিত্র তুলে ধরতে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নবনির্বাচিত আহ্বায়ক ও সদস্য সচিবসহ সকল সদস্যকে প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। আগামীতে ধামরাই উপজেলা প্রেসক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল করতে আসন্ন ধামরাই উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সফল করতে প্রয়োজনীয় উদ্যোগসহ
বিভিন্ন কল্যাণমুখী পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও সভায় প্রত্যয় ব্যক্ত করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ 69Bangla Tv