প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 6, 2026 ইং
সাংবাদিকের বাড়িতে চুরির চেষ্টা,সময়ে চিৎকারে মোবাইল রেখে পালাল দুর্বৃত্ত

দৌলতপুরে সাংবাদিকের বাড়িতে চুরির চেষ্টা,সময়ে চিৎকারে মোবাইল রেখে পালাল দুর্বৃত্ত
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার দৌলতপুরে গভীর রাতে সাংবাদিক আলাউদ্দীনের বসতবাড়িতে চুরির চেষ্টা করেছে দুর্বৃত্তরা। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে চিৎকার করলে পালিয়ে যায় চোর তবে তার সঙ্গে থাকা একটি এন্ড্রোয়েট টাচ মোবাইল ফোন ফেলে রেখে গিয়েছে বলে জানা যায়। এ ঘটনায় অজ্ঞাতনামা দুর্বৃত্তদের বিরুদ্ধে দৌলতপুর থানায় এজাহার জমা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের কায়ামারী গ্রামের মোঃ আলাউদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা রাতের খাবার খেয়ে নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। রাতের গভীর রাতে প্রকৃতির ডাকে বাইরে বের হলে পরিবারের এক সদস্য বাড়ির স্টোররুমের দিকে মানুষের পায়ের ছাপ দেখতে পান।
বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা ঘর থেকে বের হয়ে স্টোররুমের দিকে এগিয়ে গেলে অজ্ঞাতনামা দুর্বৃত্ত দ্রুত বাড়ির ওয়াল টপকে বাইরে চলে যায়। এ সময় পরিবারের লোকজন চিৎকার করে আশপাশের লোকজনকে ডাকেন। পরে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, ওয়াল টপকানোর সময় অজ্ঞাতনামা দুষ্কৃতকারী ব্যক্তির বাবহারী একটি এন্ড্রোয়েট টাচ মোবাইল ফোন, যাহার রং কালো, যাহাতে ০১৮২৩-৭৫২৪৭৫ সীম ছিল পড়ে যায়। যা বর্তমানে দৌলতপুর থানা পুলিশের হেফাজতে আছে।
এছাড়াও একই রাত ২ টার সময় তার ভাতিজা মোঃ আব্দুর রশিদ (সৌদী প্রবাসী) এর বসত বাড়ির বাহিরে বেলকুনির গ্লীল হ্যাকচা ব্লাড দিয়ে গ্লীল কাটিয়া বাড়ির ভিতর প্রবেশ করার চেষ্টা করিয়াছিল বলেও উল্লেখ করেন এজাহারে।
এ ঘটনার সাংবাদিক আলাউদ্দীন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে দৌলতপুর থানায় এ ঘটনায় এজাহার দায়ের করা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ 69Bangla Tv