প্রিন্ট এর তারিখঃ Nov 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 3, 2026 ইং
কিশোরীকে গণধর্ষন, ৩ যুবক গ্রেপ্তার

রূপগঞ্জে কিশোরীকে গণধর্ষন, ৩ যুবক গ্রেপ্তার
নারায়ণগঞ্জে রূপগঞ্জে বন্ধুর সাথে পূর্বাচলে বেড়ানো শেষে বাড়ী ফেরার পথে তুলে নিয়ে এক কিশোরীকে ৩ যুবক পালাক্রমে গণধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। এঘটনায় অভিযুক্ত ৩ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাত সাড়ে ১১ টার দিকে রূপগঞ্জের গন্ধর্বপুরে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃতরা হলো, রূপগঞ্জের গন্ধর্বপুর এলাকার রেদোয়ানের ছেলে নাদিম, শুক্কুর আলীর ছেলে সিহাব ও জহিরুল ইসলামের ছেলে ইমন।
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন জানান, গতরাত বিকালে রূপগঞ্জের মৈকুলী থেকে এক কিশোরী তার বন্ধু আকাশের সাথে মোটরসাইকেল যোগে পূর্বাচলে বেড়াতে আসে। রাত সাড়ে ১১টারদিকে বেড়ানো শেষে বাড়ী ফেরার পথে রূপগঞ্জের গন্ধর্বপুর এলাকায় পৌছেলে পূর্ব পরিচিত ইমন, নাদিম ও সিহাব নামে ৩ জন যুবক তাদের গতিরোধ করে জোরপূর্বক পাশে একটি গোডাউনে নিয়ে যায়। এসময় বন্ধু আকাশকে তারা একটি কক্ষে আটকে রেখে ঐ যুবকেরা কিশোরীকে জোরপূর্বক গণ ধর্ষন করে। একপর্যায়ে ধর্ষকেরা বন্ধু আকাশের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপন দাবী করে। সেই টাকা এনে দেবার জন্য কৌশলে সেখান থেকে বের হয়ে সরকারী পরিষেবা ৯৯৯ এ কল করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধর্ষণের শিকার কিশোরীকে উদ্ধার করে। এসময় গ্রেপ্তার করা হয়ে ঘটনায় জড়িত নাদিম, সিহাব ও ইমনকে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
পরে আজ শনিবার তাদেরকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ 69Bangla Tv