প্রিন্ট এর তারিখঃ Nov 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 3, 2026 ইং
ছোট ভাইয়ের দা-এর কোপে আপন বড় ভাই নিহত

দৌলতপুরে ছোট ভাইয়ের দা-এর কোপে আপন বড় ভাই নিহত
//কুষ্টিয়া প্রতিনিধি/ এস, এম, বাদল//
কুষ্টিয়ার দৌলতপুরে পারিবারিক বিরোধের জেরে আপন ভাইয়ের দা-এর কোপে রাসেল হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের তাজপুর গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত রাসেল হোসেন তাজপুর গ্রামের আহাদ আলীর ছেলে। এ ঘটনায় তার আপন ভাই ইমরান হোসেন (২২) জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাসেল হোসেন দীর্ঘদিন ধরে মাদক সেবনে আসক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে। মাদক সেবনের জন্য টাকা সংগ্রহ করতে তিনি প্রায়ই পরিবারের সদস্যদের ওপর চাপ প্রয়োগ করতেন।
ঘটনার দিন শুক্রবার বিকেলেও মাদক সেবনের জন্য টাকা চাওয়া নিয়ে রাসেলের সঙ্গে তার ছোট ভাই ইমরান হোসেনের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে ইমরান একটি দা দিয়ে রাসেলকে কোপ দেন বলে স্থানীয়রা জানান।
ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করে দেখছে। এ ঘটনায় জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে
© সকল কিছুর স্বত্বাধিকারঃ 69Bangla Tv