প্রিন্ট এর তারিখঃ Nov 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 19, 2026 ইং
ভুয়া সংবাদ ও অপপ্রচারের প্রতিবাদে কুষ্টিয়া জেলা যুবদলের সংবাদ সম্মেলন

ভুয়া সংবাদ ও অপপ্রচারের প্রতিবাদে কুষ্টিয়া জেলা যুবদলের সংবাদ সম্মেলন
কুষ্টিয়া প্রতিনিধি//
মিথ্যা,ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচার এবং ফেসবুকে ভিউ বাড়ানোর উদ্দেশ্যে ভুয়া সংবাদ প্রকাশের অভিযোগে কেন্দ্রীয় যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে জড়িয়ে উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে কুষ্টিয়া জেলা যুবদল। আজ সোমবার বেলা ১১টায় কুষ্টিয়া প্রেসক্লাবের এম এ রাজ্জাক মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ ধরনের অপপ্রচারের তীব্র্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে যাচাই-বাছাই ছাড়া বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহবান জানানো হয়। কুষ্টিয়া জেলা যুবদলের সভাপতি ফুয়াদ রেজা ফাহিম বলেন, রাজনৈতিক নেতাদের ভাবমূর্তি ক্ষুর্ণ করার উদ্দেশ্যে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার কোনোভাবেই কাম্য নয়। ফেসবুকে ভিউ বাড়ানোর জন্য ভুয়া সংবাদ প্রকাশের প্রবণতা বন্ধ হওয়া প্রয়োজন। সংবাদ প্রকাশের ক্ষেত্রে বস্তনিষ্ঠতা, তথ্যের সত্যতা যাচাই এবং সাংবাদিকতার নীতিমালা অনুসরণ করা জরুরি। সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট অপপ্রচারের সুষ্ঠ তদন্ত, প্রকৃত তথ্য প্রকাশ এবং এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহবান জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জনি, সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন, সহ-সভাপতি এ্যাডঃ জাকারিয়া আনছার মিলন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিদুল ইসলাম রাসেদ, যুগ্ম সম্পাদক জব্বার মিলন, সাংগঠনিক সম্পাদক মোজ্জাকির রাব্বি ও দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম অনিক।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ 69Bangla Tv