প্রিন্ট এর তারিখঃ Mar 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 22, 2026 ইং
গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী ওয়াসিম উদ্দিন পেলেন ‘ট্রাক’ প্রতীক

এরই ধারাবাহিকতায় ২১ জানুয়ারি জেলা প্রশাসকের কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে ওয়াসিম উদ্দিনকে ‘ট্রাক’ প্রতীক বরাদ্দের বিষয়টি নিশ্চিত করা হয়।
নির্বাচন অফিস সূত্র আরও জানায়, নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সব দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রতীক বরাদ্দ পাওয়ায় গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী ওয়াসিম উদ্দিন সন্তোষ প্রকাশ করে বলেন, জনগণের ভোট ও সমর্থনের মাধ্যমে তিনি বিজয় অর্জনের বিষয়ে আশাবাদী।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ-১ আসনে নির্বাচনের জন্য ভোটারদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষণীয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ 69Bangla Tv