প্রিন্ট এর তারিখঃ Mar 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 23, 2026 ইং
ধামরাই ঐতিহ্যবাহী সঙ্গীত বিদ্যালয় গোকুল চারুকলা সংসদ এর নতুন ভবন নির্মাণ কার্যক্রম চলমান

১৩৩৭ বঙ্গাব্দ সালে এই গুণী শিল্পী ধামরাই উপজেলার কায়েতপাড়া এলাকায় একটি সঙ্গীত ক্লাব গড়ে তোলেন এ' ক্লাবটি এই গুণী শিল্পী তার নিজ নাম অনুসারে সঙ্গীত ক্লাবটির নামাকরণ করা হয় "গোকুল চারুকলা সংসদ "।
বর্তমানে গোকুল চারুকলা সংসদ নামে ঐতিহ্যবাহী সঙ্গীত ক্লাবটির বয়স ৯৫ বছর।
সুদীর্ঘ কাল নিয়মিত সঙ্গীত চর্চার পর প্রায় তিন দশক যাবত অযত্ন ও অবহেলার কারনে ঐতিহ্যবাহী সংগীত ক্লাবটির ভবন জরাজীর্ণ হয়ে বিলুপ্ত হওয়ার উপক্রম হয়।
এতদ্ অঞ্চলের সর্বস্তরের প্রগতিশীল চিন্তার মানুষের প্রাণের দাবী ছিল গোকুল চারুকলা সংসদ এর ভবনটি সংস্কার কার্যক্রম গ্রহন করে নতুন ভাবে সংগীত চর্চার কেন্দ্র হিসেবে পুরোনো ঐতিহ্য বজায রেখে সঙ্গীত চর্চা করা হউক নিয়মিত।
এ'বিষয়ে কয়েক বছর আগে ধামরাইয়ের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন তরঙ্গ ক্লাব পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক রনজিত কুমার পালের লিখা গোকুল চারুকলা সংসদ নিয়ে একটি প্রতিবেদন পত্রিকায় প্রকাশিত হওয়ার পর তৎকালীন গোকুল চারুকলা সংসদ এর সভাপতি অ্যাডভোকেট আবুল কাশেম রতন সাহেবের সাথে প্রতিবেদক সাংবাদিক রনজিত কুমার পালের সাথে সংস্কার বিষয়ে আলোচনা শেষে সংস্কার গ্রহণের জন্য সভার আয়োজন করেন সাংবাদিক দীপক চন্দ্র পাল ও সাংবাদিক রনজিত কুমার পাল ।তারপরও সংস্কার বিষয়ে কোন উদ্যোগ নেননি তৎকালীন কমিটি।
৫ই আগষ্ট সরকার পরিবর্তনের পর গোকুল চারুকলা সংসদ ভবনের সংস্কার ও নিয়মিত সঙ্গীত চর্চার কেন্দ্র হিসেবে পুরোনো ঐতিহ্য ফিরে আনার জন্য সভা ডেকে নতুন কমিটি গঠিত হয়।
নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয় শ্রী সুকান্ত বনিক ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন সাংবাদিক দীপক চন্দ্র পাল।
এলাকার অন্যান্য সঙ্গীতপ্রেমী ব্যক্তিদের নিয়ে পূনাঙ্গ কমিটি গঠন করে।
গোকুল চারুকলা সংসদ এর পুরোনো জরাজীর্ণ ভবন ভেঙে নতুন ভবন নির্মাণ কাজ শুরু করেছে নবগঠিত গোকুল চারুকলা সংসদ এর পরিচালনা কমিটির সভাপতি শ্রী সুকান্ত বনিকের সার্বিক তত্ত্বাবধানে কমিটির অন্যান্য কর্মকর্তা -সদস্যদের অংশ গ্রহণের মধ্য দিয়ে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের জন্য এখনো ভবনের আনুষাঙ্গিক অন্যান্য নির্মান কাজ চলমান রয়েছে।
ধামরাইয়ের ঐতিহাসিক প্রায় শত বছরের পুরোনো ঐতিহ্যবাহী সঙ্গীত বিদ্যালয় "গোকুল চারু কলা সংসদ"এর ভবন
ধ্বংস প্রাপ্ত অবস্থা থেকে সম্প্রতি জেগে উঠার চেষ্টায় কর্ম যজ্ঞ শুরু হয়েছে।গড়ে উঠছে নতুন ভবন। সকলের সম্মিলিত প্রচাষ্টায় আবার জেগে উঠুক ধামরাইযের সঙ্গীত চর্চার কেন্দ্র গোকুল চারুকলা সংসদ এর ভবন সঙ্গীত শিল্পীদের পদচারণায় ও সঙ্গীত চর্চার মধ্য দিয়ে আনন্দ উৎসবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ 69Bangla Tv