প্রিন্ট এর তারিখঃ Mar 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 24, 2026 ইং
রূপগঞ্জে গণঅধিকার পরিষদের ট্রাক মার্কার প্রচারণা শুরু

শুক্রবার (২৩ জানুয়ারি) জুম্মার নামাজ শেষে তিনি উপজেলার কাঞ্চন, মায়ারবাড়ি ও রানিপুরা এলাকায় লিফলেট ও হ্যান্ডবিল বিতরণ করেন। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন ১২ ফেব্রুয়ারি সারাদিন ট্রাক মার্কায় ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।
প্রচারণাকালে ওয়াসিম উদ্দিন বলেন, “এই নির্বাচন দেশের ভবিষ্যৎ নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ সুযোগ। জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং সুষ্ঠু গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ট্রাক মার্কায় ভোট দেওয়ার পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়া জরুরি।”
তিনি আরও বলেন, “গণঅধিকার পরিষদ জনগণের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করতে রাজপথের আন্দোলনের পাশাপাশি নির্বাচনী মাঠেও সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। জনগণের স্বতঃস্ফূর্ত সাড়া প্রমাণ করে—মানুষ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের প্রতীক হলো ট্রাক মার্কা।”
এ সময় তাঁর সঙ্গে গণঅধিকার পরিষদের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ করেন এবং পথসভা ও সংক্ষিপ্ত মতবিনিময়ের মাধ্যমে ভোটারদের ট্রাক মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ 69Bangla Tv