প্রিন্ট এর তারিখঃ May 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 4, 2026 ইং
রূপগঞ্জে বিনামূল্যে দিনব্যাপি চিকিৎসাপত্র ও ওষুধ বিতরণ

রূপগঞ্জে বিনামূল্যে দিনব্যাপি চিকিৎসাপত্র ও ওষুধ বিতরণ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশনের উদ্যোগে বিপুল সংখ্যক গরিব ও দরিদ্রদের মধ্যে বিনামূল্যে চিকিৎসাপত্র ও ওষুধ বিতরণ করা হয়েছে। গতকাল ৪ফেব্রুয়ারি বুধবার দিনব্যাপী উপজেলার ভুলতা ইউনিয়নের পাড়াগাঁও ঈদগাহ মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুুুবুর রহমান।
সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-১(রূপগঞ্জ) আসনের বিএনপি'র মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন, বিএনপি নেতা নূরুন্নবী ভুঁইয়া, আব্দুল আজিজ, আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন প্রমুখ।
পরে গরিব ও দরিদ্রদের মধ্যে বিনামূল্যে চিকিৎসাপত্র ও ওষুধ বিতরণ করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ 69Bangla Tv