প্রিন্ট এর তারিখঃ Mar 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 5, 2026 ইং
এমবিবিএস-বিডিএসে ভর্তি: বিদেশি শিক্ষার্থীদের অনলাইন আবেদনের সময় বৃদ্ধি

এমবিবিএস-বিডিএসে ভর্তি: বিদেশি শিক্ষার্থীদের অনলাইন আবেদনের সময় বৃদ্ধি
নিজস্ব প্রতিবেদক ঢাকা
২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তির জন্য বিদেশি শিক্ষার্থীদের অনলাইন আবেদন করার সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদেশি শিক্ষার্থীদের জন্য বাংলাদেশে বেসরকারি মেডিক্যাল কলেজ, ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে অনলাইন আবেদন গ্রহণের সময়সীমা আগে নির্ধারিত ৩১ জানুয়ারির পরিবর্তে বাড়িয়ে ২২ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট মেডিক্যাল কলেজ, ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটগুলোয় ভর্তি কার্যক্রম ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলমান থাকবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ 69Bangla Tv