প্রিন্ট এর তারিখঃ Mar 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 8, 2026 ইং
ইয়োফাসের সভাপতি শিবলী ও সাধারণ সম্পাদক সাইফুল

ইয়োফাসের সভাপতি শিবলী ও সাধারণ সম্পাদক সাইফুল
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রশাসন ক্যাডারের মাঠপর্যায়ে কর্মরত সহকারী কমিশনার ও সচিব পদে নিয়োজিত প্রায় সাড়ে ৩হাজার কর্মকর্তার প্রতিনিধিত্বকারী সংগঠন ইয়ং অফিসার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(ইয়োফাস)-এর মোহাম্মদ মামুন শিবলীকে সভাপতি ও মোঃ সাইফুল ইসলাম জয়কে সাধারণ সম্পাদক করে গতকাল ৮ফেব্রুয়ারি রবিবার কমিটি করা হয়েছে। মোহাম্মদ মামুন শিবলী জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি উইংয়ে সিনিয়র সহকারী সচিব ও মোঃ সাইফুল ইসলাম(জয়) নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত রয়েছেন। আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ 69Bangla Tv