প্রিন্ট এর তারিখঃ Mar 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 12, 2026 ইং
বিপুল ভোটের ব্যবধানে জিতলেন বিএনপির প্রার্থী ফজলুর রহমান

বিপুল ভোটের ব্যবধানে জিতলেন বিএনপির প্রার্থী ফজলুর রহমান
প্রতিনিধিকিশোরগঞ্জ
কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে বিএনপির প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান প্রায় ৭২ হাজার ভোটের ব্যবধানে জামায়াতের প্রার্থী রোকন রেজা শেখকে পরাজিত করেছেন।
বেসরকারি ফলাফল অনুযায়ী, আসনটির ১৫০টি ভোটকেন্দ্রে ফজলুর রহমান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৯ হাজার ৯৫৪ ভোট। আর তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী রোকন রেজা পেয়েছেন ৫৭ হাজার ৩২৬ ভোট।
ইটনা উপজেলায় ফজলুর রহমান পেয়েছেন ৫৪ হাজার ২৮৯ ভোট আর রোকন রেজা পেয়েছেন ২০ হাজার ৯৩৯ ভোট। মিঠামইনে ফজলুর রহমান পেয়েছেন ২৬ হাজার ৭৫৬ ভোট আর রোকন রেজা পেয়েছেন ২২ হাজার ৪৫১ ভোট। অষ্টগ্রামে ফজলুর রহমান পেয়েছেন ৪৮ হাজার ৯০৯ ভোট আর রোকন রেজা পেয়েছেন ১৩ হাজার ৯৩৬ ভোট। তিন উপজেলায় ফজলুর রহমান প্রতিদ্বন্দ্বী রোকন রেজার চেয়ে ৭২ হাজার ৬২৮ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।
এ বিষয়ে ফজলুর রহমান বলেন, ‘আমি আমার আসনের মানুষের প্রতি কৃতজ্ঞ। আমার শেষ বয়সে এলাকার মানুষ আমাকে যে সম্মান দেখিয়েছে, তা আমি রক্ষা করতে চেষ্টা করবো।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ 69Bangla Tv