প্রিন্ট এর তারিখঃ Mar 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 14, 2026 ইং
রূপগঞ্জের শিমুলিয়া বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ ॥ দশ লক্ষাধিক টাকার ক্ষতি

রূপগঞ্জের শিমুলিয়া বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ ॥ দশ লক্ষাধিক টাকার ক্ষতি
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাত:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শিমুলিয়া ঘাট এলাকার জাতীয়তাবাদী দল বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। গতকাল ১৪ফেব্রুয়ারি শনিবার ভোরে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আগুনে কার্যালয়ের ভেতরে থাকা বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও নব নির্বাচিত সংসদ সদস্য মোস্তাফিজু রহমান ভুঁইয়ার ছবি, চেয়ার-টেবিল, টেলিভিশন ও আসবাবপত্রসহ কার্যালয়টি পুড়ে যায়। তাতে ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ দাবি করছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোররাত অনুমানিক সাড়ে ৩টার দিকে আগুনের সূত্রপাত হলে আশপাশের লোকজন ছুটে এসে তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ততক্ষণে কার্যালয়টি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু বলেন, গত ১২ ফেব্রুয়ারি বিএনপির নিরন্কুশ বিজয় মেতে নিতে পারেনি এবং বিএনপির কথা শুনলে যাদের গায়ে আগুন জ্বলে সেই সকল দুর্বৃত্তরা বিএনপির এ কার্যালয়ে আগুন দিয়েছে।
রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন বলেন, অপরাধীদের চিহ্নিত করে বিচার করতে হবে। কোন নিরাপরাধ ব্যক্তিকে হয়রানি করা হবে না।
রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ সবজেল হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
এম এ মোমেন
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাত:
০১৭১১১৩৯৭৪৭
© সকল কিছুর স্বত্বাধিকারঃ 69Bangla Tv