প্রিন্ট এর তারিখঃ Mar 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 17, 2026 ইং
তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন

তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন
নতুন মন্ত্রিসভার সদস্যরা মঙ্গলবার বিকেল ৪টায় আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন। সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী হিসেবে ইতিমধ্যেই শপথ গ্রহণ করেছেন তারেক রহমান। শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি, এরপর প্রধানমন্ত্রী শপথবইয়ে স্বাক্ষর করেন।
শপথ গ্রহণের পর মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গণি মন্ত্রিসভার নতুন সদস্যদের নাম ঘোষণা করেন। বিকেল ৪টা ২০ মিনিটের দিকে রাষ্ট্রপতি মো. সাহবুদ্দিন নতুন মন্ত্রিদের শপথ পাঠ করান। প্রতিমন্ত্রীদের শপথও রাষ্ট্রপতি অনুষ্ঠানে গ্রহণ করেন। শপথ অনুষ্ঠানে দেশি-বিদেশি সহস্রাধিক অতিথি উপস্থিত ছিলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপি সরকার গঠন করেছে। নতুন মন্ত্রিসভার মধ্যে মোট ৫০ জন সদস্য আছেন, যাদের মধ্যে ২৫ জন মন্ত্রী, ২৪ জন প্রতিমন্ত্রী এবং ৩ জন টেকনোক্র্যাট।
শীর্ষ নেতৃত্বে তারেক রহমান থাকায় নতুন মন্ত্রিসভার কার্যক্রমে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন দৃষ্টিভঙ্গি আসার প্রত্যাশা করা হচ্ছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ 69Bangla Tv