প্রিন্ট এর তারিখঃ Mar 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 19, 2026 ইং
জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম কর্মসূচির অংশ হিসেবে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ–এ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।
প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যদের আগমনকে কেন্দ্র করে স্মৃতিসৌধ এলাকায় তিন স্তরের নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করেন। মহাসড়কে বাড়ানো হয় গোয়েন্দা নজরদারি। ডগ স্কোয়াড ও বোম্ব ডিসপোজাল ইউনিট প্রস্তুত রাখা হয়।
এছাড়া পুরো স্মৃতিসৌধ এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয় এবং নিরাপত্তার স্বার্থে সর্বসাধারণের জন্য সাময়িকভাবে বন্ধ রাখা হয় প্রাঙ্গণ।
শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবতা পালন করেন। পরে তিনি রাজধানীতে ফিরে সচিবালয়ে যান। প্রথম কর্মদিবস উপলক্ষে বিকেলে তাঁর সভাপতিত্বে নবগঠিত মন্ত্রিসভার প্রথম ক্যাবিনেট বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একই দিনে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের (সচিবদের) সঙ্গে বৈঠকে বসারও কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ 69Bangla Tv