প্রিন্ট এর তারিখঃ Mar 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 24, 2026 ইং
রূপগঞ্জে র্যাব-১১’র অভিযানে ৫৫০ বোতল স্কাফসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

রূপগঞ্জে র্যাব-১১’র অভিযানে ৫৫০ বোতল স্কাফসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপ ও একটি প্রাইভেট কারসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
র্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে রূপগঞ্জ থানাধীন গোলাকান্দাইল এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে একটি প্রাইভেট কার তল্লাশি করে ৫৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপ জব্দ করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—রাজশাহীর বাঘা থানার শামসুজ্জামানের ছেলে রবিন খান (২৮) এবং একই থানার নবীর মণ্ডলের ছেলে জিয়াউল রহমান (৩৮)।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন। তারা দীর্ঘদিন ধরে রাজশাহীর সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য সংগ্রহ করে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নারায়ণগঞ্জ ও ঢাকার আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত আলামত ও প্রাইভেট কার সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ 69Bangla Tv