প্রিন্ট এর তারিখঃ Mar 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 28, 2026 ইং
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জেরে ঢাকার শেয়ারবাজারে সূচকের বড় পতন

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জেরে ঢাকার শেয়ারবাজারে সূচকের বড় পতন
নিজস্ব প্রতিবেদক
আজ রোববার সপ্তাহের প্রথম দিনের শুরুতে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতন হয়েছে। দিনের প্রথম ৩০ মিনিটের লেনদেনে বাজারের প্রধান সূচক প্রায় ১৫০ পয়েন্ট পড়ে গেছে। তবে লেনদেনের গতি ভালো।
বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, নানা কারণে সপ্তাহের প্রথম দিনের শুরুতে সূচকের এই পতন হয়েছে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমন্বিত হামলার কারণে ভূরাজনীতি ও অর্থনীতিতে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সেই সঙ্গে পাকিস্তান-আফগানিস্তানের যুদ্ধ চলছে।
মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক উত্তেজনা থাকলে তেলের দামে প্রভাব পড়ে। ইতিমধ্যে চলতি বছর বিশ্ববাজারে তেলের দাম ২০ শতাংশ বেড়ে গেছে। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের দীর্ঘায়িত হলে তেলের দাম আরও বাড়বে। তাতে বাংলাদেশের অর্থনীতি চাপে পড়বে। এ ধরনের নানা শঙ্কার প্রভাব বাজারে পড়েছে বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা।
আজ সকালে ৩৪ মিনিটের লেনদেনে ডিএসইর প্রধান সূচক ডিএসইক্সের পতন হয়েছে ১৪৯ দশমিক ৩২ পয়েন্ট। এ ছাড়া বাকি দুই সূচকেরও পতন হয়েছে। ডিএসইএসের পতন হয়েছে ২৭ দশমিক শূন্য ১ পয়েন্ট ও ডিএস ৩০ সূচকের পতন হয়েছে ৫৬ দশমিক ৬৬ পয়েন্ট।
এদিকে সূচকের পতন হলেও ডিএসইতে প্রথম ৩৪ মিনিটে লেনদেন হয়েছে ২৬৯ কোটি টাকার বেশি। লেনদেনের এই গতি অব্যাহত থাকলে বাজার ঘুরে দাঁড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ 69Bangla Tv