প্রিন্ট এর তারিখঃ May 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 3, 2026 ইং
ধামরাইয়ে দোল ও হোলি উৎসব -২০২৬ উৎসবমুখর আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে পালিত

ধামরাইয়ে দোল ও হোলি উৎসব -২০২৬ উৎসবমুখর আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে পালিত
রনজিত কুমার পাল (বাবু)
সিনিয়র রিপোর্টার-
ঢাকার ধামরাইয়ে সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব দোল পূর্ণিমা উৎসব আনন্দঘন উৎসবমুখর শান্তিপূর্ণ পরিবেশে সাড়ম্বরে উদযাপিত হচ্ছে।
দোল পূর্ণিমা বা গৌর পূর্ণিমা মূলত ভক্তি ও আধ্যাত্নিকার উৎসব।এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধার পূজা করা হয়। মন্দিরে কীর্তন,ভজন ও আবির নিবেদন করা হয়। সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের লোকজনের নিকট এই দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে,কারণ এই পূর্ণিমাতেই জন্মগ্রহণ করেন শ্রীচৈতন্য মহাপ্রভু।তাই একে গৌর পূর্ণিমা নামেও ডাকা হয়।ভক্তদের কাছে এটি প্রেম,নামসংকীর্তন ও ঈশ্বর ভক্তির দিন।
ধামরাইয়ের ঐতিহাসিক শ্রীশ্রী যশোমাধব দেবের মন্দিরে ভক্তরা রাধাকৃষ্ণের বিগ্রহে আবির নিবেদন করছে।
এইদিনে ভক্তরা একে অপরকে আবির দিয়ে রাঙ্গিয়ে দিয়ে আনন্দ প্রকাশ করছে।
দোল পূর্ণিমা বেশি ভক্তিমূলক ও ধর্মীয় আচার নির্ভর আর হোলি বেশি সামাজিক, আনন্দময ও রঙের উচ্ছাসে ভরা।সংক্ষেপে বলা যায়, দোলপূর্ণিমা হলো ভক্তি ও প্রেমের উৎসব, আর হোলি হলো আনন্দ ও রঙের মিলনমেলা।
মঙ্গলবার দুপুরে শ্রীশ্রী যশোমাধব দেবের মন্দিরে দোল উৎসব চলাকালে শতশত ভক্তবৃন্দের মিলনমেলায় পরিনত হয়।
এ'সময় উপস্থিত ছিলেন শ্রীশ্রী যশোমাধব মন্দির পরিচালনা কমিটির কর্মকর্তা শ্রী নন্দ গোপাল সেন, শ্রী প্রান গোপাল পাল, শ্রী খগেশ চন্দ্র রাজবংশী, সাংবাদিক রনজিত কুমার পাল,শ্রী সমীর বরন সরকার,টোটন গোস্বামী, অপু বনিকসহ অন্যান্য কর্মকর্তা, সদস্যবৃন্দ ও শতশত নারী-পুরুষ বিভিন্ন বয়সী ভক্তবৃন্দ।
এছাড়াও ধামরাই উপজেলার বিভিন্ন মন্দিরে দেবালয়ে সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের ভক্তবৃন্দ ভক্তিসহকারে দোল পূর্ণিমা উৎসব অনুষ্ঠান সুষ্ঠু সুন্দর শান্তিপূর্ণ উৎসবমুখর ধর্মীয় ভাবগাম্ভীর্যের সহিত উদযাপন করছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ 69Bangla Tv