প্রিন্ট এর তারিখঃ May 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 3, 2026 ইং
এক বছর বিশ্রামে থাকতে হবে অভিনেতা ফজলুর রহমান বাবুকে

এক বছর বিশ্রামে থাকতে হবে অভিনেতা ফজলুর রহমান বাবুকে
বিনোদন প্রতিবেদক ঢাকা
ওপেন হার্ট সার্জারি করা হয়েছে অভিনয়শিল্পী ফজলুর রহমান বাবুর। গত ২৩ ফেব্রুয়ারি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। আজ মঙ্গলবার দুপুরে প্রথম আলোকে খবরটি নিশ্চিত করেছেন অভিনয়শিল্পীর স্ত্রী কাজী রোকসানা রমা।
রমা জানান, আজ ফজলুর রহমান বাবুকে বাসায় নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। একই সঙ্গে আগামী এক বছর তাঁকে বিশ্রামে থাকার কথাও বলেছেন।
রমা বলেন, ‘১৬ ফেব্রুয়ারি রাত ১২টার দিকে বাসায় অসুস্থ বোধ করলে সঙ্গে সঙ্গে বাসার কাছে ধানমন্ডির একটি হাসপাতালে নিই। সেখানে পরীক্ষা–নিরীক্ষা শেষে জানতে পারি, বাবুর হার্ট অ্যাটাক হয়েছে। পরের দিন আরেকটি হাসপাতালে এনজিওগ্রাম করা হলে চিকিৎসক জানান, ওপেন হার্ট সার্জারি করতে হবে এবং খুব তাড়াতাড়ি। এরপর দ্রুত তা করা হয়। তিনি এখন ভালো আছেন।’
গত বছর মুক্তিপ্রাপ্ত ‘ইনসাফ’ সিনেমায় দেখা গেছে ফজলুর রহমান বাবুকে। পাশাপাশি বেশ কয়েকটি টিভি নাটকে অভিনয় করেছেন তিনি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ 69Bangla Tv