প্রিন্ট এর তারিখঃ Mar 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 7, 2026 ইং
ধামরাই শ্রীশ্রী যশোমাধব মন্দির নবগঠিত কমিটির মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত

ধামরাই শ্রীশ্রী যশোমাধব মন্দির নবগঠিত কমিটির মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত
রনজিত কুমার পাল (বাবু)
ধামরাই (ঢাকা) প্রতিনিধি -
রাজধানী ঢাকার অদূরে ঢাকা জেলার ধামরাই উপজেলার পৌর শহরে অবস্হিত চারশত বছরের সুপ্রাচীন ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান শ্রীশ্রী যশোমাধব দেবের মন্দির পরিচালনা নবগঠিত কমিটির মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) দুই ঘটিকার সময় ধামরাইয়ের কায়েতপাড়াস্হ ঐতিহাসিক শ্রীশ্রী যশোমাধব মন্দির প্রাঙ্গণে শ্রীশ্রী যশোমাধব মন্দির পরিচালনা কমিটির মতবিনিময় ও পরিচিতি সভা নবগঠিত কমিটির সভাপতি মেজর জেনারেল (অব:) শ্রী জীবন কানাই দাস এর সভাপতিত্বে ও কমিটির সাধারণ সম্পাদক শ্রী সুকান্ত বনিকের সঞ্চালনায় পবিত্র গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হয়। গীতাপাঠ করেন মন্দিরের পুরহিত শ্রী উত্তম কুমার গাঙ্গুলি।
সভার আলোচ্যসূচি অনুযায়ী প্রথমে সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের প্রয়াত ব্যক্তিদের উপর শোক প্রস্তাব আনেন কমিটির সহ-সভাপতি শ্রী নন্দ গোপাল সেন। উক্ত শোক প্রস্তাবটি সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে গৃহীত হয় ও প্রয়াত ব্যক্তিদের বিদেহী আত্মার সদগতি শান্তি ও স্বর্গবাস কামনায় সভাস্হ সকলে দাঁড়িয়ে একমিনিট নিরবতা পালন সহ শ্রী মাধবের নিকট বিশেষ প্রার্থনা করেন।
এরপর নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক শ্রী সুকান্ত বনিক নতুন কমিটির আগামী তিন বছরের মন্দিরের সীমানা প্রাচীর প্রধান গেইট নির্মান,ভক্ত নিবাস নির্মানের সার্বিক উন্নয়নমূলক কার্যক্রমসহ যাত্রবাড়ীস্হ শ্রীশ্রী যশোমাধব দেবের মন্দিরের ভোগঘর নির্মান কর্মপরিকল্পনা ও প্রস্তাবনা তুলে ধরেন।
এ'মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন কমিটির সহ-সভাপতিত্বয় সর্বশ্রী অসিত গোস্বামী, জগদীশ চন্দ্র সর এরপর কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শ্রী কল্যাণব্রত সরকারের ছেলে কৌশিক সরকার ৪৮তম বিসিএস প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হওয়ার তাকে যশোমাধব মন্দির পরিচালনা কমিটির পক্ষ থেকে কমিটির সভাপতি মেজর জেনারেল অব: জীবন কানাই দাস মহোদয় ফুলের মালা পড়িয়ে সংবর্ধনা দেন।
এ'সময় উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির কর্মকর্তা - সদস্যগন ও আমন্ত্রিত সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের বিশিষ্ট ব্যবসায়ী,চাকুরীজীবি, আইনজীবী সহ বিভিন্ন পেশার বরেণ্য লোকজন।
দুপুরে মতবিনিময় সভায় উপস্থিত নবগঠিত কমিটির সকল সদস্যবৃন্দ ও সকল আমন্ত্রিত অতিথিদের সভা শেষে প্রসাদ সেবার আয়োজন করা হয়।সবাই প্রসাদ সেবায় অংশ গ্রহণ করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ 69Bangla Tv