প্রিন্ট এর তারিখঃ May 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 12, 2026 ইং
*রাঙামাটিতে কোল্ড স্টোরেজ স্থাপনে সম্ভাবনা নিয়ে কর্মশালা*

*রাঙামাটিতে কোল্ড স্টোরেজ স্থাপনে সম্ভাবনা নিয়ে কর্মশালা*
পার্বত্য অঞ্চলের কৃষিপণ্য সংরক্ষণ ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে রাঙামাটিতে কোল্ড স্টোরেজ স্থাপনের সম্ভাব্যতা যাচাই বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ মার্চ) সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর যৌথ উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় সভাপতির বক্তব্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার বলেন, পার্বত্য অঞ্চলে উৎপাদিত কৃষিপণ্য দ্রুত নষ্ট হয়ে যাওয়ায় অনেক সময় *রাঙামাটিতে কোল্ড স্টোরেজ স্থাপনে সম্ভাবনা নিয়ে কর্মশালা* ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হন। কোল্ড স্টোরেজ স্থাপন করা গেলে কৃষিপণ্য সংরক্ষণ সহজ হবে এবং কৃষকরা সুবিধাজনক সময়ে পণ্য বাজারজাত করতে পারবেন।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর সহযোগিতায় তিন পার্বত্য জেলা পরিষদের মাধ্যমে বাস্তবায়নাধীন প্রোগ্রেস প্রকল্পের আওতায় কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ পার্বত্য অঞ্চলের মানুষের জন্য নতুন সম্ভাবনা তৈরি করবে।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। এছাড়াও তিন পার্বত্য জেলা পরিষদের কর্মকর্তা, কৃষি বিভাগের প্রতিনিধি, বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিসহ স্থানীয় কৃষি উদ্যোক্তারা কর্মশালায় অংশ নেন।
আলোচনায় বক্তারা বলেন, কোল্ড স্টোরেজ প্রযুক্তির মাধ্যমে কৃষিপণ্য স্বল্প সময় সংরক্ষণ করে ভালো দামে বিক্রি করা সম্ভব। এতে পার্বত্য অঞ্চলের কৃষি উৎপাদন ও সংরক্ষণ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
কর্মশালায় তিন পার্বত্য জেলায় পরীক্ষামূলকভাবে মিনি (কুলবট) কোল্ড স্টোরেজ স্থাপন, স্থানীয় উদ্যোক্তাদের প্রশিক্ষণ এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ 69Bangla Tv