প্রিন্ট এর তারিখঃ Apr 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 16, 2026 ইং
পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ঈদ উপহার, চেক গ্রহণ করলেন নাসিক প্রশাসক

পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ঈদ উপহার, চেক গ্রহণ করলেন নাসিক প্রশাসক
নগরীর পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ঈদ উপহার হিসেবে অর্থবরাদ্দের চেক গ্রহণ করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান।
রোববার (১৫ মার্চ) সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই চেক গ্রহণ করেন তিনি।
সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, দেশের ১২টি সিটি কর্পোরেশনের প্রতিটি পরিচ্ছন্নতা কর্মীর জন্য ঈদ উপহার হিসেবে ৫ হাজার টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। এ উপলক্ষে সচিবালয়ে সিটি কর্পোরেশনগুলোর প্রশাসকদের হাতে বরাদ্দের চেক তুলে দেওয়া হয়।
পরবর্তীতে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের প্রশাসকরা এই অর্থ নিজ নিজ এলাকার পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে বিতরণ করবেন।
উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সাখাওয়াত হোসেন খান। তিনি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ 69Bangla Tv