প্রিন্ট এর তারিখঃ May 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 25, 2026 ইং
টাঙ্গাইলে পেট্রোল পাম্প মালিকদের সঙ্গে মতবিনিময় সভা: জ্বালানি সংকট

টাঙ্গাইলে পেট্রোল পাম্প মালিকদের সঙ্গে মতবিনিময় সভা: জ্বালানি সংকট
মো: সাজিদ পিয়াল
২৫ মার্চ ২০২৬ ইং তারিখে মাননীয় জেলা প্রশাসক জনাব শরিফা হক জরুরী মোকাবিলায় কড়া মনিটরিংয়ের নির্দেশনা। জ্বালানি তেলের চলমান সংকট পরিস্থিতিতে টাঙ্গাইল জেলার পেট্রোল পাম্পসমূহে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং ভোক্তা স্বার্থ সুরক্ষায় জেলা প্রশাসনের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় জেলার পেট্রোল পাম্প মালিক ও পেট্রোল পাম্প সমিতির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব শরীফা হক। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব মুহম্মদ শামসুল আলম সরকার।সভায় বক্তারা বর্তমান পেট্রোল ও অকটেন সংকটের প্রেক্ষাপটে উদ্ভূত পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন পেট্রোল পাম্পগুলোতে তদারকি কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে ভোক্তাদের ভোগান্তি কমানো কৃত্রিম সংকট প্রতিরোধ এবং স্বচ্ছতার সঙ্গে জ্বালানি বিক্রি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি কঠোর নির্দেশনা প্রদান করা হয়।জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন সরকার নির্ধারিত নির্দেশনা অমান্য করে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। তিনি সকল পেট্রোল পাম্প মালিককে দায়িত্বশীলতার সঙ্গে ব্যবসা পরিচালনার আহ্বান জানান এবং যেকোনো অনিয়মের তথ্য দ্রুত প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার নির্দেশ দেন। পুলিশ সুপারও জ্বালানি খাতে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের কথা তুলে ধরেন। তিনি বলেন, অনিয়ম বা কারসাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।সভায় অতিরিক্ত জেলা প্রশাসকসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা টাঙ্গাইল জেলা পেট্রোল পাম্প মালিক এবং পেট্রোল পাম্প সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।সংশ্লিষ্টদের মতে এ ধরনের মতবিনিময় সভা জ্বালানি খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ 69Bangla Tv