প্রিন্ট এর তারিখঃ Apr 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 29, 2026 ইং
নারায়ণগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত: দুই রেস্তোরাঁ মালিককে জরিমানা

**নারায়ণগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত: দুই রেস্তোরাঁ মালিককে জরিমানা**
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশনের দায়ে দুই রেস্তোরাঁ মালিককে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন। অভিযানে পূর্বাচল এলাকার বিভিন্ন হোটেল-রেস্তোরাঁ পরিদর্শন করা হয়।
এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের অভিযোগ প্রমাণিত হওয়ায় ‘পূর্বাচল তাহের রেস্টুরেন্ট’কে ১০ হাজার টাকা এবং ‘মমতাজ রেস্টুরেন্ট’কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ 69Bangla Tv