প্রিন্ট এর তারিখঃ May 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 3, 2026 ইং
গাউছিয়া ফ্লাইওভারের নিচে জমে থাকা দীর্ঘদিনের ময়লা-আবর্জনা অবশেষে অপসারণ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা-এর ব্যস্ততম এলাকা ভুলতা-গাউছিয়া ফ্লাইওভারের নিচে জমে থাকা দীর্ঘদিনের ময়লা-আবর্জনা অবশেষে অপসারণ করা হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান নাসিরউদ্দিন-এর উদ্যোগে রাতারাতি এই পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন করা হয়, যা স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফ্লাইওভারের নিচে দীর্ঘদিন ধরে ময়লা জমে থাকায় সেখানে দুর্গন্ধ ছড়াচ্ছিল এবং পরিবেশ দূষণের পাশাপাশি জনস্বাস্থ্যের জন্য হুমকি সৃষ্টি করছিল। বিশেষ করে পথচারী, ব্যবসায়ী এবং আশপাশের বাসিন্দারা এ নিয়ে দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হচ্ছিলেন।
এই অবস্থার প্রেক্ষিতে দ্রুত পদক্ষেপ নেন ইউপি চেয়ারম্যান নাসিরউদ্দিন। তার তত্ত্বাবধানে পরিচ্ছন্নতা কর্মীদের মাধ্যমে রাতারাতি পুরো এলাকায় অভিযান চালিয়ে সড়কের নিচে জমে থাকা ময়লা অপসারণ করা হয়। এতে কয়েক ঘণ্টার মধ্যেই এলাকা অনেকটাই পরিচ্ছন্ন হয়ে ওঠে।
পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়া কর্মীরা জানান, ফ্লাইওভারের নিচে বিভিন্ন ধরনের বর্জ্য—প্লাস্টিক, পচনশীল আবর্জনা এবং অন্যান্য ফেলা জিনিসপত্র জমে ছিল। সেগুলো অপসারণ করে নির্দিষ্ট স্থানে নিয়ে যাওয়া হয়েছে, যাতে পুনরায় সেখানে ময়লা ন
© সকল কিছুর স্বত্বাধিকারঃ 69Bangla Tv