প্রিন্ট এর তারিখঃ May 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 3, 2026 ইং
সখীপুরে মাকে হত্যার ঘটনায় ছেলে গ্রেপ্তার

সখীপুরে মাকে হত্যার ঘটনায় ছেলে গ্রেপ্তার
মো: সাজিদ পিয়াল জেলা প্রতিনিধি টাঙ্গাইল
টাঙ্গাইলের সখীপুরে নিজ মাকে নির্মমভাবে হত্যার ঘটনায় অভিযুক্ত ছেলে মুরাদ হোসেন (১৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে ময়মনসিংহের ভালুকা উপজেলার সিডস্টোর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে সখীপুর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা মুরাদকে আটক করতে সক্ষম হয়। গ্রেপ্তারের পর তাকে সখীপুর থানায় নিয়ে আসা হচ্ছে।
উল্লেখ্য গত ৩০ মার্চ সন্ধ্যায় সখীপুর উপজেলার গজারিয়া পশ্চিম পাড়া এলাকায় কাতার প্রবাসী আলহাজ্ব মিয়ার স্ত্রী মুক্তা বেগম (৩৫) নিজ ঘরে মৃত অবস্থায় উদ্ধার হন। ঘটনার পর থেকেই তার ছেলে মুরাদ হোসেন এলাকা থেকে নিখোঁজ ছিল।
পুলিশের প্রাথমিক তদন্ত ও পারিপার্শ্বিক আলামত বিশ্লেষণে মায়ের মৃত্যুর ঘটনায় ছেলের সংশ্লিষ্টতার বিষয়টি সামনে আসে। এরপর থেকেই তাকে গ্রেপ্তারে তৎপরতা শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানান গ্রেপ্তারকৃত মুরাদকে জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদ শেষে এ ঘটনায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ 69Bangla Tv