প্রিন্ট এর তারিখঃ May 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 4, 2026 ইং
অপহৃত স্কুলছাত্রী চার দিন পর উদ্ধার, অভিযুক্ত গ্রেপ্তার

রূপগঞ্জে অপহৃত স্কুলছাত্রী চার দিন পর উদ্ধার, অভিযুক্ত গ্রেপ্তার
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় অপহরণের চার দিন পর এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে জাইদুল হক নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৫ এপ্রিল সকালে স্কুলে যাওয়ার পথে ওই শিক্ষার্থী নিখোঁজ হন। পরে তার মা রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। mতদন্তের একপর্যায়ে প্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করা হয়। বুধবার (২৯ এপ্রিল) সকালে মুন্সিগঞ্জ সদর এলাকায় অভিযান চালিয়ে স্কুলছাত্রীকে উদ্ধার করা হয় এবং অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
উদ্ধারের পর শিক্ষার্থীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনাটি নিয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ 69Bangla Tv