প্রিন্ট এর তারিখঃ May 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 15, 2026 ইং
বড় বাজার দুর্গা -নাট মন্দিরে ৪র্থতম শ্রীশ্রী গীতাযজ্ঞ মহোৎসব অনুষ্ঠিত

ধামরাই বড় বাজার দুর্গা -নাট মন্দিরে ৪র্থতম শ্রীশ্রী গীতাযজ্ঞ মহোৎসব অনুষ্ঠিত
রনজিত কুমার পাল (বাবু)
ধামরাই (ঢাকা) প্রতিনিধি -
রাজধানী ঢাকার ঢাকা জেলার ধামরাই উপজেলার পৌর শহরের প্রাণকেন্দ্র বড় বাজার মহল্লায় পাঁচ শত বছরের সুপ্রাচীন ধর্মীয় প্রতিষ্ঠান সার্বজনীন শ্রীশ্রী দুর্গা মন্দির পরিচালনা কমিটি ও শ্রীশ্রী গীতাযজ্ঞ মহোৎসব উদযাপন কমিটির উদ্যোগে দেশ মাতৃকার উন্নতি ও বিশ্বের সকল জীবের শান্তি ও কল্যাণ কামনায় চতুর্থতম শ্রীশ্রী গীতাযজ্ঞ মহোৎসব বর্ণাঢ্য নানা আয়োজনে হাজার হাজার ভক্তবৃন্দ উপস্থিতিতে আনন্দঘন উৎসবমুখর শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হয়েছে ।
শুক্রবার (১৫ মে) সকাল থেকে নানা কার্যক্রম শুরু দুপুরে সাভার কাতলাপুর কানাই লাল বিগ্রহ মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শ্রী নিতাই দয়াল দাস ব্রহ্মচারীর পৌরহিত্যে শ্রীশ্রী গীতাযজ্ঞ মহোৎসব বড় বাজার দুর্গা নাট মন্দিরে শুরু হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্যের সহিত ধর্মীয় রীতিনীতি অনুযায়ী গীতার আঠারটি অধ্যায়ের মন্ত্র পাঠ করে যজ্ঞে আহুতি প্রদান করা হয়।এসময় অনেক ভক্তবৃন্দ গীতা পাঠ করে গীতাযজ্ঞ মহোৎসব কার্যক্রমে অংশ গ্রহণ করে গীতাযজ্ঞ মহোৎসব কার্যক্রম সম্পন্ন হওয়ার পর অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আতিকুর রহমান আতিক।
তিনি তার বক্তব্যে গীতাযজ্ঞ মহোৎসবে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান সেই সাথে আসন্ন পৌরসভার মেয়র প্রার্থী হওয়ার ইচ্ছে পোষন করে সবার দোয়া ও সমর্থন চান।
এরপর শ্রী নিতাই দয়াল দাস ব্রহ্মচারী শ্রীমদ্ভাগবত পাঠ ও ধর্মীয় আলোচনা করেন।
এ'সময় উপস্থিত ছিলেন বড় বাজার সার্বজনীন শ্রীশ্রী দুর্গা মন্দির পরিচালনা কমিটির সহ-সভাপতি শ্রী নীল রতন পাল, কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক রনজিত কুমার পাল,কোষাধ্যক্ষ শ্রী শ্যাম গোপাল পাল,গীতাযজ্ঞ মহোৎসব উদযাপন কমিটির আহবায়ক শ্রীমতি আনু রানী পাল, যুগ্ন আহবায়কদ্বয় সন্ধ্যা রাণী পাল, পুষ্প রানী ধর, সদস্য সচিব সুদেবী গোস্বামী, কর্মকর্তা প্রান গোপাল পাল,প্রশান্ত পাল,শিশির পাল,স্বদেশ পাল,স্বপন পাল, অনিমা পাল, জয়দেব পাল, নেপাল মন্ডল, নির্মল সরকার,অপু পাল প্রমূখ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ 69Bangla Tv