প্রিন্ট এর তারিখঃ May 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 27, 2026 ইং
কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজের প্রস্তুতি সম্পন্ন

টাঙ্গাইলে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজের প্রস্তুতি সম্পন্ন
মোঃসাজিদ পিয়াল, টাঙ্গাইল জেলা প্রতিনিধি
আজ ২৭ মে ২০২৬ তারিখে টাঙ্গাইল জেলার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতকে ঘিরে সর্বশেষ প্রস্তুতি পরিদর্শন করেন জেলা প্রশাসন টাঙ্গাইল এর জেলা প্রশাসক। এসময় তিনি সার্বিক প্রস্তুতি ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
জানা গেছে আগামীকাল সকাল ৮টা ০০ মিনিটে টাঙ্গাইল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে। ঈদগাহ ময়দানে মুসল্লিদের নির্বিঘ্নে নামাজ আদায়ের জন্য নিরাপত্তা ব্যবস্থা পরিচ্ছন্নতা, ওজুখানা, যানবাহন নিয়ন্ত্রণ এবং অন্যান্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধর্মপ্রাণ মুসল্লিকে সময়মতো উপস্থিত থেকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে ঈদের জামাতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।আত্মশুদ্ধি, ত্যাগ ও মহান আল্লাহর প্রতি আত্মসমর্পণের শিক্ষা নিয়ে পবিত্র ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক শান্তি, সম্প্রীতি ও কল্যাণএমন প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ 69Bangla Tv