আধুনিক ওয়াশিং প্রযুক্তির মাধ্যমে গাড়ি ও মোটরসাইকেল পরিষ্কার-পরিচর্যার ব্যবস্থা উদ্বোধন
কুষ্টিয়া প্রতিনিধি:এস, এম বাদল/
আজ বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের লাহিনী চারা বটতলা এলাকায় ফিতা কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন কনসালটেন্ট ডা. এ,এস,এম মুসা কবির। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির নির্বাহী প্রধান ইঞ্জিনিয়ার মো. রফিকুল ইসলাম সভাপতিত্ব করেন। এ সময় স্থানীয় ব্যবসায়ী, গাড়ির মালিক, মোটরসাইকেল চালক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এক ছাদের নিচে গাড়ির বিভিন্ন পরিচর্যা সেবা
কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের গুরুত্বপূর্ণ এ এলাকায় স্থাপিত Gloss & Glow Automatic Car & Bike Wash-এ আধুনিক ওয়াশিং প্রযুক্তির মাধ্যমে গাড়ি ও মোটরসাইকেল পরিষ্কার-পরিচর্যার ব্যবস্থা রাখা হয়েছে।
প্রতিষ্ঠানটির নির্বাহী প্রধান ইঞ্জিনিয়ার মো. রফিকুল ইসলাম বলেন, “কুষ্টিয়ায় গাড়ি ও মোটরসাইকেল মালিকদের আধুনিক ও মানসম্মত পরিচর্যা সেবা দেওয়ার লক্ষ্যেই Gloss & Glow-এর যাত্রা শুরু করেছি। এখানে আধুনিক প্রযুক্তির পাশাপাশি গ্রাহকসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।”
তিনি জানান, প্রতিষ্ঠানটিতে রয়েছে কার পলিশ, গ্লাস পলিশ, কার ইন্টেরিয়র ডিপ ক্লিনিং, অটোমেটিক কার ওয়াশের আন্ডার ও আউটডোর পরিষেবা এবং কার ইঞ্জিন হাইড্রো কার্বন ক্লিনিং। পাশাপাশি মোটরসাইকেলের জন্যও ওয়াশিং ও পরিচর্যা সেবা দেওয়া হবে।
থাকছে নিজস্ব বিদ্যুৎ ব্যবস্থা গ্রাহকদের নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটিতে নিজস্ব বিদ্যুৎ ব্যবস্থাও রাখা হয়েছে। ফলে বিদ্যুৎ সরবরাহে সমস্যা হলেও সেবা কার্যক্রম চালু রাখার ব্যবস্থা রয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
প্রতিষ্ঠানটি সপ্তাহের সাত দিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। ফলে কর্মজীবী ও ব্যস্ত গ্রাহকরাও নিজেদের সুবিধাজনক সময়ে গাড়ি বা মোটরসাইকেল পরিচর্যার সুযোগ পাবেন।
আধুনিক সেবার নতুন অভিজ্ঞতা দেওয়ার প্রত্যয়
কর্তৃপক্ষ জানায়, গাড়ি ও মোটরসাইকেল এখন শুধু যাতায়াতের মাধ্যম নয়, অনেকের কাছে এটি গুরুত্বপূর্ণ সম্পদ। নিয়মিত পরিষ্কার-পরিচর্যার মাধ্যমে গাড়ির সৌন্দর্য ও ব্যবহারযোগ্যতা ধরে রাখা সম্ভব। এ বিষয়টি বিবেচনায় রেখে আধুনিক যন্ত্রপাতি ও প্রশিক্ষিত জনবলের মাধ্যমে সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।
কর্তৃপক্ষ আরও জানায়, কুষ্টিয়ায় গাড়ি ও মোটরসাইকেল পরিচর্যা সেবায় একটি আধুনিক ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চান তারা। গ্রাহকদের চাহিদা অনুযায়ী ভবিষ্যতে সেবার পরিধি আরও বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।
A H M Hafizul Bari