ঢাকা | বঙ্গাব্দ

টাঙ্গাইলে পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ ২৬ জন গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 27, 2026 ইং
টাঙ্গাইলে পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ ২৬ জন গ্রেপ্তার ছবির ক্যাপশন: টাঙ্গাইলে পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ ২৬ জন গ্রেপ্তার
ad728
টাঙ্গাইলে পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ ২৬ জন গ্রেপ্তার

মো: সাজিদ পিয়াল জেলা প্রতিনিধি টাংগাইল 

 ২৭ মার্চ ২০২৬টাঙ্গাইল জেলায় অপরাধ দমনে জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মাদক উদ্ধারসহ প্রিভেন্টিভ, নিয়মিত মামলা
পরোয়ানাভুক্ত এবং মাদক ব্যবসায়ীসহ মোট ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।জেলা পুলিশ সূত্রে জানা যায়, অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থান গ্রহণ করে জেলার সকল থানা ও ইউনিটের ইনচার্জদের মাঠপর্যায়ে সক্রিয় থাকার নির্দেশ প্রদান করেন টাঙ্গাইলের পুলিশ সুপার। তারই প্রেক্ষিতে জেলার বিভিন্ন স্থানে সমন্বিত অভিযান পরিচালনা করা হয়।অভিযানে মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে ২০৫ পিচ ইয়াবা এবং ৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এসময় মাদক ব্যবসার সাথে জড়িত ৪ জনকে আটক করা হয় বলে জানায় পুলিশ।এছাড়াও প্রিভেন্টিভ ব্যবস্থা, নিয়মিত মামলা এবং পরোয়ানামূলে বাকি আসামিদের গ্রেপ্তার করা হয়
যা আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের চলমান তৎপরতারই অংশ।জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে মাদকসহ সকল ধরনের অপরাধের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
পোশাক শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের দাবিতে ঢাকা সিলেট মহাসড

পোশাক শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের দাবিতে ঢাকা সিলেট মহাসড