ঢাকা | বঙ্গাব্দ

দৌলতপুরে জমি দখলের চেষ্টার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 28, 2026 ইং
দৌলতপুরে জমি দখলের চেষ্টার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ ছবির ক্যাপশন: দৌলতপুরে জমি দখলের চেষ্টার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
ad728
দৌলতপুরে জমি দখলের চেষ্টার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ 

//কুষ্টিয়া প্রতিনিধিঃ- এস এম বাদল,///

কুষ্টিয়ার দৌলতপুরে বসতবাড়িসহ জমি জোরপূর্বক দখলের চেষ্টা, ভাড়াটিয়াদের ভয়ভীতি দেখিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে চারজনের বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিকার ও আইনগত ব্যবস্থা চেয়ে দৌলতপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মো. সেলিম তোহা (৬০) নামের এক ব্যক্তি।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, অভিযোগকারী সেলিম তোহা দৌলতপুর উপজেলার ১ নম্বর প্রাগপুর ইউনিয়নের জয়পুর গ্রামের বাসিন্দা। তার পৈতৃক সূত্রে পাওয়া জমির মধ্যে প্রায় ১৮ দশমিক ০৫ শতক জমিতে দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে বসতবাড়ি নির্মাণ করে বসবাস ও ভোগদখল করে আসছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। জমিটি দৌলতপুর থানাধীন প্রাগপুর ইউনিয়নের মাদাপুর গ্রামসংলগ্ন এলাকায় বলে জানানো হয়।
অভিযোগে আরও বলা হয়, বর্তমানে ওই জমিতে থাকা বসতবাড়িটি ভাড়া দিয়ে অভিযোগকারী জয়পুর গ্রামে নতুন করে বাড়ি নির্মাণ করে সেখানে বসবাস করছেন। এ অবস্থায় তার নামীয় জমি ও বসতবাড়ি নিয়ে বিবাদীদের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। অভিযোগকারীর দাবি, বিরোধের জেরে বিবাদীরা তার নামীয় জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, এ জমি সংক্রান্ত বিরোধের ঘটনায় অভিযোগকারী বাদী হয়ে দৌলতপুর বিজ্ঞ সিনিয়র সিভিল জজ আদালতে একটি দেওয়ানি মামলা দায়ের করেছেন, যার মামলা নম্বর ১৭৫/২০২৬। মামলাটি বর্তমানে চলমান রয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগকারীর ভাষ্য অনুযায়ী, ২৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে, ওই মামলা চলমান থাকা সত্ত্বেও বিবাদীরা পূর্বপরিকল্পিতভাবে দেশীয় ধারালো অস্ত্র, হাসুয়া, লাঠি ও বাটামসহ তার নামীয় জমি দখলের উদ্দেশ্যে সেখানে যান। এ সময় তারা ভাড়াটিয়াদের ভয়ভীতি প্রদর্শন করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ করা হয়েছে। পরে বাড়ির দরজায় তালা লাগিয়ে দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।
ঘটনার সময় অভিযোগকারী বিবাদীদের ওই কর্মকাণ্ডে বাধা দিতে গেলে তারা তাকে ভয়ভীতি দেখিয়ে মারধর ও প্রাণনাশের হুমকি দেয় বলে লিখিত অভিযোগে দাবি করা হয়েছে। পরিস্থিতি বেগতিক দেখে অভিযোগকারী ঘটনাস্থল থেকে সরে গিয়ে আইনগত আশ্রয় নিতে বাধ্য হন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগকারী আরও দাবি করেন, ঘটনার বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও তার আত্মীয়-স্বজনদের জানানো হয়েছে। তাদের সঙ্গে আলোচনা করে থানায় অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে।
অভিযোগে চারজনকে বিবাদী করা হয়েছে। তারা হলেন— মো. জাহিদুল ইসলাম (৪০), মোছা. হামেদা খাতুন (৫৫), মোছা. রাশেদা খাতুন (৫৫) ও মোছা. সুলতানা খাতুন (৫০)। অভিযোগকারীর দাবি, জমি নিয়ে বিরোধের জের ধরেই তারা দলবদ্ধভাবে জমি দখলের চেষ্টা ও ভয়ভীতি প্রদর্শন করেছেন।
এ বিষয়ে অভিযোগকারী মো. সেলিম তোহা দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত, নিজের জমি ও বসতবাড়ির নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান এর কুষ্টিয়া জেলায় আগমন  উ

রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান এর কুষ্টিয়া জেলায় আগমন উ