পিকনিকের আড়ালে সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি শিক্ষক সমিতির
নিজস্ব প্রতিবেদক, মেহেরপুর:
মেহেরপুরের গাংনী উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের কিছু আওয়ামীপন্থী শিক্ষকের বিরুদ্ধে পিকনিকের আড়ালে সংঘবদ্ধ হয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের আয়োজনের অভিযোগ উঠেছে। আগামী ৮ নভেম্বর গাংনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের অধীনস্থ 'ধানসিঁড়ি রিসোর্টে' এই গোপন বৈঠকের পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছে মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষক সমিতি।
ঘটনার বিস্তারিত উল্লেখ করে শিক্ষক সমিতির পক্ষ থেকে মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ জাভেদ মাসুদ মিল্টনকে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
অভিযোগে বলা হয়, বিগত ফ্যাসিস্ট সরকারের ১৬ বছরের শাসনামলে বিএনপিপন্থী শিক্ষকেরা চরম নির্যাতনের শিকার হয়েছেন। ওই সময়ে মুন্দা অলিনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম ফারুক জেলা সভাপতি এবং গাংনী পৌরর ০১ নম্বর ওয়ার্ড বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এর মাজহারুল ইসলাম সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। সে সময় শিক্ষকেরা নানাভাবে নিগৃহীত হন। অভিযোগ রয়েছে, সেই গোলাম ফারুক এখন ভোল পাল্টে বিএনপি সেজে আওয়ামী পন্থী শিক্ষকদের সঙ্গে নিয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। আগামী ৮ নভেম্বর ‘পিকনিক’-এর আড়ালে জেলা ও উপজেলার বিভিন্ন শিক্ষককে এক জায়গায় সংগঠিত করে সরকারবিরোধী কার্যক্রম পরিচালনার পরিকল্পনা করছেন তারা। বিষয়টি জানাজানি হলে স্থানীয় শিক্ষকসমাজ ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
লিখিত অভিযোগ জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালু, জেলা যুবদলের আহ্বায়ক কাউসার আলী, গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আকতারুজ্জামান বকুল, সাধারণ সম্পাদক সেলিম রেজা এবং সমিতির অন্যান্য সহকারী শিক্ষকবৃন্দ। এ সময় মেহেরপুর জেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হুঁশিয়ারি দিয়ে বলেন, এই ধরনের নীল নকশা ও ষড়যন্ত্র বাস্তবায়ন বন্ধ না হলে মানববন্ধনের মতো কঠোর কর্মসূচি দেওয়া হবে।
শিক্ষক সমিতির নেতৃবৃন্দ এ ধরনের বিতর্কিত কর্মকাণ্ড এবং ষড়যন্ত্রের পরিকল্পনা অবিলম্বে বন্ধ করতে প্রশাসনের প্রতি কঠোর ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন।
অভিযুক্ত পরিকল্পনাকারী শিক্ষকদের তালিকা:
১. পারভেজ সাজ্জাদ রাজা, গাংনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়
২. মাহবুবুর রহমান কাজল, গাংনী থানাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
৩. তানজিদুর রহমান মুক্তি, নবীনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
৪. দানেছুর রহমান, মাইলমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়
৫. মাজহারুল ইসলাম, বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
৬. তারিকুজ্জামান তারিক, শহড়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়
৭. হামিজ উদ্দিন, আজান সরকারি প্রাথমিক বিদ্যালয়
৮. আবু জাহিদ, জুগিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়
৯. সাজেদুল আলম শাহীন, ধানখোলা মাঝেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
১০. শাহাবুর রহমান, পীরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়
১১. সাজ্জাদ হোসেন, রুরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়
১২. তৌহিদুর রহমান কনক, ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
১৩. এনামুল হক, তেঁতুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
A H M Hafizul Bari