টাঙ্গাইলের গোপালপুরে শহীদ জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালিত
মোঃ সাজিদ পিয়াল জেলা প্রতিনিধি,টাঙ্গাইল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি ) - এর প্রতিষ্ঠাতা,সাবেক রাষ্ট্রপতি ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের গোপালপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩০ মে-২০২৬ বিকেলে গোপালপুর উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে স্থানীয় বিএনপি কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল-২ ( গোপালপুর-ভূঞাপুর ) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম,সাধারণ সম্পাদক কাজী লিয়াকত,পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান,সাধারণ সম্পাদক চান মিয়া,ডা.রফিকুল ইসলাম,শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম,যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন,বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদান এবং দেশের উন্নয়ন ও অগ্রগতিতে তাঁর ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন। বক্তারা বলেন,শহীদ জিয়াউর রহমান দেশের স্বাধীনতা,সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর আদর্শ অনুসরণের মাধ্যমে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান তারা।
পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
A H M Hafizul Bari