ঢাকা | বঙ্গাব্দ

রোহিঙ্গা ক্যাম্পে ১ হাজার সুবিধাভোগীর মাঝে খাদ্য সহায়তা বিতরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 14, 2026 ইং
রোহিঙ্গা ক্যাম্পে ১ হাজার সুবিধাভোগীর মাঝে খাদ্য সহায়তা বিতরণ ছবির ক্যাপশন: রোহিঙ্গা ক্যাম্পে ১ হাজার সুবিধাভোগীর মাঝে খাদ্য সহায়তা বিতরণ
ad728
 রোহিঙ্গা ক্যাম্পে ১ হাজার সুবিধাভোগীর মাঝে খাদ্য সহায়তা বিতরণ

,       আবদুর রহমান কক্সবাজার  থেকে। 

কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রেজিষ্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে ১ হাজার সুবিধাভোগীর মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে আইএসডিই বাংলাদেশ। রোববার (১৪ জুন) কুতুপালং রেজিষ্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে (কেআরসি) আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে খাদ্য নিরাপত্তাহীনতায় থাকা রোহিঙ্গা পরিবারগুলোর হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

সৌদি আরবের কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টারের অর্থায়নে পরিচালিত এ মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করছে আইএসডিই বাংলাদেশ। আয়োজকেরা জানান, ক্যাম্পে বসবাসরত ঝুঁকিপূর্ণ ও অসহায় পরিবারগুলোর খাদ্য চাহিদা পূরণে সহায়তা করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন কুতুপালং রেজিষ্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের সিএমও বেলাল উদ্দিন, আইএসডিই মিল অফিসার মোস্তাক আহমেদ, আইএসডিই বাংলাদেশের উপজেলা ব্যবস্থাপক জালাল উদ্দীন, প্রকল্প কর্মকর্তা তাজ উদ্দীন এবং প্রকল্প কর্মকর্তা সুপম বড়ুয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বাস্তুচ্যুত জীবনযাপনকারী রোহিঙ্গা জনগোষ্ঠী নানা ধরনের মানবিক সংকটের মুখোমুখি। তাদের মৌলিক চাহিদা পূরণে আন্তর্জাতিক ও মানবিক সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কুতুপালং ক্যাম্পের সিএমও বেলাল উদ্দিন বলেন, “রোহিঙ্গা ক্যাম্পে বসবাসরত অনেক পরিবার এখনো খাদ্য ও জীবিকা-সংক্রান্ত নানা চ্যালেঞ্জ মোকাবিলা করছে। এ ধরনের সহায়তা তাদের দৈনন্দিন জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব ফেলে এবং মানবিক সহমর্মিতার একটি শক্তিশালী বার্তা বহন করে।”
মিল অফিসার মোস্তাক আহমেদ বলেন, “সুষ্ঠু ব্যবস্থাপনা ও সমন্বয়ের মাধ্যমে সুবিধাভোগীদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মানবিক সহায়তা কার্যক্রমে বিভিন্ন অংশীজনের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
খাদ্য সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন সুবিধাভোগীরা। তাঁরা বলেন, পরিবারের খাদ্য চাহিদা পূরণে এ সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তাদের কিছুটা হলেও স্বস্তি দেবে।

আইএসডিই বাংলাদেশ জানায়, এর আগে হোস্ট কমিউনিটির বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলসহ রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে ৩৬ হাজার ৫২৫ জন সুবিধাভোগীর মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। সর্বশেষ এই কর্মসূচির মাধ্যমে সংস্থাটির খাদ্য সহায়তা পাওয়া মোট সুবিধাভোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ হাজার ৫২৫ জনে।
সংস্থাটি জানিয়েছে, মানবিক সংকটে থাকা জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে ভবিষ্যতেও খাদ্য সহায়তাসহ বিভিন্ন ধরনের ত্রাণ ও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৪২০ কৃষকের মুখে হাসি: বিনামূল্যে মিলল সরকারি বীজ ও সার

৪২০ কৃষকের মুখে হাসি: বিনামূল্যে মিলল সরকারি বীজ ও সার