ইউসিবির সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
নিজস্ব প্রতিনিধি
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ২৫ কোটি টাকা আত্মসাৎ ও হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থ পাচারের মামলায় সাবেক চেয়ারম্যান এম এ সবুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন চট্টগ্রামের আদালত। বুধবার (১২ আগস্ট) চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. হাসানুল ইসলামের আদালত এ আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) মোকাররম হোসাইন জানান, মামলায় আদালতে হাজির হয়ে সময় চেয়ে আবেদন করেছিলেন এম এ সবুর। শুনানি শেষে আদালত আবেদনটি নাকচ করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
মামলার নথি থেকে জানা যায়, আরামিট গ্রুপের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের নামে ২৫ কোটি টাকার ঋণ অনুমোদন করে তা কর্মচারীদের মাধ্যমে উত্তোলন করা হয়। পরে হুন্ডির মাধ্যমে ওই অর্থ বিদেশে পাচার করা হয়েছে।
মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তার স্ত্রী এবং ইউসিবির সাবেক চেয়ারম্যান এম এ সবুরসহ মোট ৩৬ জন আসামি রয়েছেন। মামলায় মোট ৯২ জন সাক্ষী রয়েছেন। ইতোমধ্যে ২৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।
A H M Hafizul Bari