ঢাকা | বঙ্গাব্দ

রূপগঞ্জে র‌্যাবের অভিযানে মদ ও গাঁজাসহ যুবক গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 9, 2026 ইং
রূপগঞ্জে র‌্যাবের অভিযানে মদ ও গাঁজাসহ যুবক গ্রেফতার ছবির ক্যাপশন:
ad728

রূপগঞ্জে র‌্যাবের অভিযানে মদ ও গাঁজাসহ যুবক গ্রেফতার 

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ 

র‌্যাব-১১ এর সদস্যরা নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের পূর্বপাড়া গ্রামে গতকাল ৫আগষ্ট বুধবার অভিযান চালিয়ে মো: ইয়াছিন মিয়া (২৬) নামের এক যুবককে  বিভিন্ন ব্র্যান্ডের ১০২ বোতল বিদেশি মদ ও ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে। সে চাঁদপুর জেলার দক্ষিণ মতলব থানার দক্ষিণ ডিঙ্গাভাঙ্গা এলাকার কামাল মিয়ার ছেলে। মো: ইয়াছিন মিয়া দীর্ঘদিন ধরে গোলাকান্দাইল পূর্বপাড়া গ্রামে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল। তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১ লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর সদস্যরা এ অভিযান পরিচালনা করে। 

রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, এঘটনায় রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে


নিউজটি পোস্ট করেছেন : Mehedi Hasan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রূপগঞ্জের চাইল্ড হ্যাভেন ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রী

রূপগঞ্জের চাইল্ড হ্যাভেন ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রী