ঢাকা | বঙ্গাব্দ

*রূপগঞ্জে দক্ষিণবাগ দুর্গামন্দির নির্মাণ কাজের উদ্বোধন, সম্প্রীতির আহ্বান*

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 21, 2026 ইং
*রূপগঞ্জে দক্ষিণবাগ দুর্গামন্দির নির্মাণ কাজের উদ্বোধন, সম্প্রীতির আহ্বান* ছবির ক্যাপশন: *রূপগঞ্জে দক্ষিণবাগ দুর্গামন্দির নির্মাণ কাজের উদ্বোধন, সম্প্রীতির আহ্বান*
ad728
*রূপগঞ্জে দক্ষিণবাগ দুর্গামন্দির নির্মাণ কাজের উদ্বোধন, সম্প্রীতির আহ্বান*

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দক্ষিণবাগ সার্বজনীন শ্রী শ্রী দুর্গামন্দিরের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) দুপুরে স্থানীয় সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু আনুষ্ঠানিকভাবে এই কাজের সূচনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া মন্দির কমিটির সদস্য ও হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সংসদ সদস্য সকল সনাতন ধর্মাবলম্বীকে শুভেচ্ছা জানান এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দেশের শান্তি ও উন্নয়নের জন্য সব ধর্মের মানুষের পারস্পরিক সহযোগিতা ও ঐক্য অত্যন্ত জরুরি।
তিনি আরও উল্লেখ করেন, অতীতে যেমন হিন্দু সম্প্রদায়ের পাশে থাকা হয়েছে, ভবিষ্যতেও সেই সহযোগিতা অব্যাহত থাকবে। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাইকে একসঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রূপগঞ্জে বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ানোর ঘোষণা দ

রূপগঞ্জে বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ানোর ঘোষণা দ