দৌলতপুরে ১৪ বোতল ভারতীয় নিষিদ্ধ এসকুপ সিরাপসহ যুবক আটক
দৌলতপুর প্রতিনিধিঃ
কুষ্টিয়ার দৌলতপুরে অভিযান চালিয়ে ১৪ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ এসকুপ সিরাপ সহ মো. মারুফ হোসেন (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৩ আগস্ট ২০২৬) সকাল আনুমানিক ৬টা ৩০ মিনিটের দিকে দৌলতপুর থানার এসআই মহসীন চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।
পুলিশ সূত্রে জানা যায়, দৌলতপুর থানাধীন হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডি গ্রামে জনৈক রইচ উদ্দিনের বাড়ির সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে মো. মারুফ হোসেনকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে ১৪ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ এসকুপ সিরাপ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মারুফ হোসেন দৌলতপুর উপজেলার বাগোয়ান কান্দিরপাড়া গ্রামের মো. ওয়াজেদ আলীর ছেলে।
অভিযান শেষে উদ্ধারকৃত নিষিদ্ধ সিরাপ ও গ্রেফতার ব্যক্তিকে থানায় নিয়ে আসে পুলিশ।
এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছেন
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ খালেদুর রহমান বলেন, ভারতীয় ১৪ বোতল সিরাপ সহ একজনকে আটক করা হয়েছে, পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে,
A H M Hafizul Bari