ঢাকা | বঙ্গাব্দ

উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক কমিটি গঠিত, সোহেল রানা আহ্বায়ক ও সাইফুল ইসলাম সদস্য সচিব

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 3, 2026 ইং
উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক কমিটি গঠিত, সোহেল রানা আহ্বায়ক ও সাইফুল ইসলাম সদস্য সচিব ছবির ক্যাপশন: উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক কমিটি গঠিত, সোহেল রানা আহ্বায়ক ও সাইফুল ইসলাম সদস্য সচিব
ad728
ধামরাই উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক কমিটি গঠিত, সোহেল রানা আহ্বায়ক ও সাইফুল ইসলাম সদস্য সচিব

রনজিত কুমার পাল সিনিয়র রিপোর্টার-

সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ঐক্য সুদৃঢ়করণ এবং ধামরাইয়ে অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করার লক্ষ্যে ধামরাই উপজেলা প্রেসক্লাবের আসন্ন দ্বি-বার্ষিক নির্বাচনের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহন ও বাস্তবায়নের জন্য  ধামরাই উপজেলা প্রেসক্লাবের একটি নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 
 বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ২.৩০ ঘটিকায় দৈনিক যুগান্তর পত্রিকার স্বনামধন্য ধামরাই উপজেলা প্রতিনিধি ও ধামরাই উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শামীম খানের সভাপতিত্বে 
অনুষ্ঠিতব্য ধামরাই উপজেলা  প্রেসক্লাবের সাধারণ সভা ও মতবিনিময় সভায় উপস্থিত সকল সদস্যের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী এই কমিটি ঘোষণা করা হয়।​নবগঠিত এই কমিটিতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অভিজ্ঞ ও সক্রিয় সাংবাদিকদের দায়িত্ব দেওয়া হয়েছে। 
কমিটিতে দৈনিক জনকণ্ঠের ধামরাই প্রতিনিধি মো. সোহেল রানাকে আহ্বায়ক এবং দি মিরর নিউজ-এর স্টাফ রিপোর্টার মো. সাইফুল ইসলামকে সদস্য সচিব হিসেবে নির্বাচিত করা হয়েছে। 
এছাড়া কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন আগামীর সময়-এর ধামরাই প্রতিনিধি ইমরান খান এবং দৈনিক সন্ধ্যাবাণীর আব্দুল সামাদসহ ৬ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠিত হয়। 
​সাধারণ সভা ও মতবিনিময় সভায় বক্তারা বলেন, ধামরাইয়ে কর্মরত সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে স্থানীয় সমস্যা ও উন্নয়নমূলক চিত্র তুলে ধরতে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নবনির্বাচিত আহ্বায়ক ও সদস্য সচিবসহ সকল সদস্যকে প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। আগামীতে ধামরাই উপজেলা প্রেসক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল করতে আসন্ন ধামরাই উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সফল করতে প্রয়োজনীয় উদ্যোগসহ
 বিভিন্ন কল্যাণমুখী পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও সভায় প্রত্যয় ব্যক্ত করা হয়।

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল

রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল