ঢাকা | বঙ্গাব্দ

নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের মিছিল

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 3, 2026 ইং
নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের মিছিল ছবির ক্যাপশন: নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের মিছিল
ad728
শরীয়তপুরে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের মিছিল

প্রতিনিধি  শরীয়তপুর

শরীয়তপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিল করেছেন। আজ বুধবার বিকেলে সদর উপজেলার কানারবাজার-বুড়িরহাট সড়কে মিছিল বের করা হয়।
ওই মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ছাত্রলীগ ও আওয়ামী লীগের আত্মগোপনে থাকা নেতারা ওই ভিডিও তাঁদের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন। ভিডিওতে দেখা যায়, শরীয়তপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসানের নেতৃত্বে ব্যানার হাতে শতাধিক নেতা–কর্মী কানারবাজার বুড়িরহাট সড়ক ধরে হাঁটছেন। ব্যানারের সামনে ছাত্রলীগের এক নেতা জাতীয় পতাকা নিয়ে হাঁটছেন আর বিভিন্ন স্লোগান দিচ্ছেন। মিছিল থেকে শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা ও শরীয়তপুর–১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেনের (অপু) নাম নিয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
সোমবার ভোরে জেলা শহরের প্রধান সড়কে মিছিল করেছিলেন স্বেচ্ছাসেবক লীগের নেতা–কর্মীরা। এর আগে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শরীয়তপুরের পাঁচটি স্থানে মিছিল করেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা–কর্মীরা।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শরীয়তপুরের আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতারা আত্মগোপনে চলে যান। সংগঠনটির কার্যক্রম নিষিদ্ধ করেছে সরকার। প্রকাশ্যে আর ওই সংগঠনের কোনো কর্মসূচি পালন করতে দেখা যায়নি। তবে বিভিন্ন সময় ঝটিকা মিছিল, অল্প সময়ের জন্য সড়ক অবরোধ, বিভিন্ন দিবসে এবং দলীয় বিভিন্ন কর্মসূচিতে সংগঠনটি জেলার বিভিন্ন এলাকায় ঝটিকা কর্মকাণ্ড পালন করেছে। প্রতিটি কর্মসূচির পরে পুলিশ বিভিন্ন থানায় সংগঠনটির নেতাদের নামে মামলা করেছে।
শরীয়তপুর সদরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম প্রথম আলোকে বলেন, ‘নিষিদ্ধ কোনো সংগঠন শরীয়তপুরে মিছিল করেছে, এমন তথ্য আমাদের কাছে নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। যদি এমন ঘটে থাকে, তাহলে তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

নিউজটি পোস্ট করেছেন : A H M Hafizul Bari

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুষ্টিয়ায় আন্তর্জাতিক প্রেস ক্লাবের সংবর্ধনা ও মতবিনিময় স

কুষ্টিয়ায় আন্তর্জাতিক প্রেস ক্লাবের সংবর্ধনা ও মতবিনিময় স