ধামরাইয়ে ড্রেনসহ রাস্তা নির্মান কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন
রনজিত কুমার পাল সিনিয়র রিপোর্টার
ঢাকার ধামরাই পৌরসভার ড্রেনসহ রাস্তা নির্মান কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল দশটার দিকে ধামরাই পৌরসভার বাস্তবায়নধীন (CRFDP-ll) এর অধীন বড় বাজার গোল চত্তর হতে হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় পর্যন্ত পাইপ ড্রেনসহ রাস্তা ইউনি-ব্লক করন নির্মান কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন ঢাকা-২০ ধামরাই আসনের মানণীয় সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন এমপি।
এ'সময় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলার নির্বাহী অফিসার( ইউএনও) মো:আল মামুন সহ উপজেলা ও পৌর প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, ধামরাই পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আতিকুর রহমান আতিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আতিকুজ্জামান স্বপন,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মো: মারুফ সিকদার সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও এলাকাবাসী।
A H M Hafizul Bari